এক্সপ্লোর

Sandeshkhali Chaos : 'সন্দেশখালির ঘরছাড়াদের প্রসঙ্গ থেকে গণধর্ষণের হুমকি' ২০১৩ তেই সরব হয়েছিলেন নিরাপদ, তাও বিধানসভাতেই !

Nirapada Sardar On Sandeshkhali Chaos: যেখানে গ্যাং রেপের প্রসঙ্গ উল্লেখ করা হচ্ছে, সেই সময়ই 'মাইক অফ হয়ে যায়' বলে লেখা রয়েছে বংশগোপাল চৌধুরীর পোস্টে শেয়ার করা বিধানসভার কার্যবিবরণীর ছবিতে।

সমীরণ পাল, ঝিলম করঞ্জাই , ঋত্বিক প্রধান, সন্দেশখালি : সন্দেশখালি ( Sandeshkhali )  অগ্নিগর্ভ হওয়ার পর থেকে শাসকদলের নেতাদের  মুখেই একটাই প্রশ্ন, অভিযোগ সত্য়ি হলে এতদিন সন্দেশখালির সিপিএমের ( CPM ) প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ( Nirapada Sardar ) এ নিয়ে মুখ খোলেননি কেন? তিনি তো ২০১৬ সাল অবধি বিধায়ক ছিলেন। কিন্তু এবার বেরিয়ে এল সত্যিটা । তৃণমূলকে জবাব দিতে সোশাল মিডিয়ায়, পশ্চিমবঙ্গ বিধানসভার ২০১৩ সালের বাজেট অধিবেশনে লিপিবদ্ধ সন্দেশখালির তৎকালীন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের বক্তব্য তুলে ধরেছেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী। যেখানে দেখা যাচ্ছে, ২০১৩ সালেই ঘরছাড়া প্রসঙ্গ থেকে গণধর্ষণের হুমকির অভিযোগ পর্যন্ত তুলেছিলেন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। এবং যেখানে গ্যাং রেপের প্রসঙ্গ উল্লেখ করা হচ্ছে, সেই সময়ই 'মাইক অফ হয়ে যায়' বলে লেখা রয়েছে বংশগোপাল চৌধুরীর পোস্টে শেয়ার করা বিধানসভার কার্যবিবরণীর ছবিতে।


একটিতে দেখা যাচ্ছে, নিরাপদ সর্দারের নামে লিপিবদ্ধ বক্তব্যে বলা হয়েছে - জমি যাতে এরা ফেরত পায় এবং পুলিশ যাতে নিরপেক্ষভাবে বর্গাদারের পক্ষে কাজ করে, সেই দাবি করছি এই সভাতে। কোনওটাতে লেখা, গত ৩১ শে মে সন্দেশখালি, জেরিয়াখালি গ্রাম পঞ্চায়েতে চারজন বর্গাদারকে জোর পূর্বক উচ্ছেদ করা হয়েছে।  হঠাৎ করে ৩১ তারিখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জোর করে এদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে। পুলিশের কাছে এরা গেছে কিন্তু থানায় এফআইআর করতে পারেনি।  


নিরাপদও দাবি করেছেন, 'সব জানিয়েছি। সব জানিয়েছি বিধানসভাতে আমি। জমি লুঠ হয়েছে সব জানিয়েছি বিধানসভাতে। বিধানসভায় ১০০ বার জানিয়েছি। ২০১৩-১৪। আজকের শাহজাহানরা, শাহজাহানদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে জানিয়েছি' । এরফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি সন্দেশখালির তৎকালীন সিপিএম বিধায়ক প্রশ্ন তোলার পরও, তাতে কোনও গুরুত্ব দেয়নি প্রশাসন? 

এই পরিস্থিতিতে তৃণমূলের যুক্তি, বিধানসভায় উনি বলেছেন, 'প্রেস মিট করেননি কেন..সেলিম, সুজনকে পাশে বসিয়ে প্রেস মিট করতে পারতেন। এখন আচমকা দাবি করছেন বিধানসভায় বলেছেন।' সিপিএমের বিধায়ক বলেই কি সেই সময় নিরাপদ সর্দারের কথা প্রশাসন কানে তোলেনি? তার ফলেই কি আজকের এই পরিস্থিতি?  

আরও পড়ুন :                                                                

'শান্তিপূর্ণ অবস্থান ও ধর্নার অধিকার সকলের', মেয়ো রোডে বিজেপির সভায় অনুমতি হাইকোর্টের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur News: ভোট-আবহে দুর্গাপুর উদ্ধার ১০ লাখেরও বেশি টাকা ! শীতলকুচিতেও পাওয়া গেল প্রায় ১৭ লাখ
ভোট-আবহে দুর্গাপুর উদ্ধার ১০ লাখেরও বেশি টাকা ! শীতলকুচিতেও পাওয়া গেল প্রায় ১৭ লাখ
West Bengal Assembly Election Live: কীভাবে কাটানো যাবে হরমুজ সঙ্কট? মোদি-ট্রাম্প কথা, গ্যাস বুকিংয়ে গ্রামের নিয়ম এবার শহরেও
কীভাবে কাটানো যাবে হরমুজ সঙ্কট? মোদি-ট্রাম্প কথা, গ্যাস বুকিংয়ে গ্রামের নিয়ম এবার শহরেও
Train Service : সিঙ্গুরে প্যান্টোগ্রাফে সমস্যা ! হাওড়া তারকেশ্বর শাখায় ঘণ্টা তিনেক চলছে না ট্রেন, ভোগান্তি চরমে
সিঙ্গুরে প্যান্টোগ্রাফে সমস্যা ! হাওড়া তারকেশ্বর শাখায় ঘণ্টা তিনেক চলছে না ট্রেন, ভোগান্তি চরমে
Suvendu Adhikari : কত সংখ্যক সিট পেতে পারে তৃণমূল, শুভেন্দু বলে দিলেন ...
কত সংখ্যক সিট পেতে পারে তৃণমূল, শুভেন্দু বলে দিলেন ...

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Embed widget