এক্সপ্লোর

Sk Shahjahan's Property Seized: শেখ শাহজাহানের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি !

আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে শেখ শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

কলকাতা : গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে (Sandeshkhali Incident) শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ED অফিসারদের। তারপর থেকে উঠে আসে একের পর এক অভিযোগ। কার্যত জনরোষ তৈরি হয় শেখ শাহজাহানের বিরুদ্ধে। তাঁর গ্রেফতারির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। একের পর এক 'কীর্তি' সামনে আসে এই দৌর্দণ্ডপ্রতার নেতার। শেষমেশ মিনাখাঁ থেকে গ্রেফতারি। আর এবার শেখ শাহজাহানের প্রায় ১৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। ভেড়ি, কলকাতায় জমি-সহ ১৪টি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে শেখ শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। শেখ শাহজাহানের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এই সংস্থা।

এদিকে হাইকোর্টের ডেডলাইন পেরিয়ে যাওয়া সত্ত্বেও আজ খালি হাতে ফিরতে হল সিবিআইকে। শেখ শাহজাহানকে হাতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্টে মামলাকে হাতিয়ার করে সিবিআইকে ফিরিয়ে দেয় পুলিশ । সূত্রের খবর, ভবানীভবনে আড়াই ঘণ্টা অপেক্ষা করে ফিরে যেতে হয়েছে সিবিআইকে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এই 'যুক্তি' দিয়ে সিআইডি শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে দেয়নি।

সন্দেশখালির ঘটনায় কার্যত উত্তাল গোটা দেশ। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে (Sandeshkhali Incident) শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেছিল ED। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই বাড়িতে ঢোকার আগেই ED অফিসার এবং CRPF জওয়ানদের ওপর বর্বরোচিত হামলা চালায় একাধিক দুষ্কৃতী। ইডি অফিসারের মাথা ফাটে। প্রাণ বাঁচাতে টোটোয় চেপে পালান তাঁরা। অভিযোগ, সেই হামলার মাস্টারমাইন্ড ছিলেন তৃণমূল নেতা শেখ শাহজাহানই। কিন্তু সেই শেখ শাহজাহানের হদিশ পায়নি রাজ্য পুলিশ। যদিও আগাম জামিনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মামলাকারী হিসেবে ওকালতনামায় সই করেছেন। তবুও পুলিশ তাঁর টিকি ছুঁতে পারেনি। লাগাতার বিক্ষোভের জেরে শেষমেশ ২৯ ফেব্রুয়ারি সকালে মিনাখাঁ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে রাজ্যে এসে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

এহেন সন্দেশখালির ঘটনায় অবিলম্বে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ইডির উপরে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজই বিকেল ৪.৩০টার মধ্যে শেখ শাহজাহানকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে সিবিআইকে নথি দেওয়ারও নির্দেশ দেয় হাইকোর্ট।

সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, '৫০ দিন পালিয়ে থাকার পর ২৯ ফেব্রুয়ারি গ্রেফতার হন শেখ শাহজাহান। শেখ শাহজাহান একজন সাধারণ নাগরিক নন, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। যে রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, সেটা রাজ্য়ের শাসক দল। ন্য়ায়বিচারের স্বার্থে, স্থানীয়দের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যেই সিবিআই।'

হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে জরুরি শুনানির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাতে সাড়া দেয়নি শীর্ষ আদালত (Supreme Court) । রেজিস্ট্রার জেনারেলের কাছে যেতে বলেন বিচারপতি সঞ্জীব খন্না । কোনও নির্দেশ না দিয়ে রেজিস্ট্রার জেনারেলের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ, আজ শাহজাহানকে হস্তান্তর করার ছিল । কিন্তু, খালি হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ফিরতে হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget