এক্সপ্লোর

Sandeshkhali Violence : ফের শেখ শাহজাহানের বাড়িতে CBI, জেলে বসেই চালাচ্ছেন হুমকি রাজ? গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

Sandeshkhali Case : সূত্রের খবর, শাহজাহানের বাড়িতে CBI হানা দিয়েছে নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করতে । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, জেলে বসেই শেখ শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

প্রকাশ সিনহা, কলকাতা : আবার শিরোনামে সন্দেশখালি। আবার শাহজাহান ডেরায় CBI । শাহজাহান এখন জেলে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরে হিংসায় তিন বিজেপি নেতার খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান। সেই মামলার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। তাহলে কি সিবিআই সেই তদন্তের সূত্রেই সেখানে গিয়েছে ? 

সূত্রের খবর, শাহজাহানের বাড়িতে CBI হানা দিয়েছে নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করতে । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, জেলে বসেই শেখ শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। সিবিআই আধিকারিকরা এলাকায় ঘুরে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন । জানার চেষ্টা করছেন, খবরের সত্যতা সম্পর্কে।                 

সিবিআইসূত্রের খবর, জেলে বসেই তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন শাহজাহান। সাক্ষীদের হুমকি দিয়ে তাXদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এই অভিযোগ পাওয়ার পরই শাহজাহানের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছেন বলে খবর। গোয়েন্দারা জানতে চাইছেন, শাহজাহানের সঙ্গে এর মধ্যে তাঁদের যোগাযোগ হয়েছিল কি না ! 

২০২৪ সালের গোড়ায় রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়ে বিরাট ভাবে প্রতিহত হয় ইডি। আক্রান্ত হন সাংবাদিকরাও। শাহজাহান-সমর্থকদের হাতে প্রহৃত হন ইডি আধিকারিক ও আধাসেনা জওয়ানেরা। তারপর তাঁকে তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি। প্রায় ২ মাসের মাথায় তাণকে গ্রেফতার করা হয় মিনাখাঁ থেকে। এরপর ' সন্দেশখালি' হয়ে ওঠে লোকসভা ভোটের লড়াইয়ের জ্বলন্ত ইস্যু। অভিযোগের পাহাড় সামনে আসে। সন্দেশখালির বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল, শাহজাহান তাঁর ক্ষমতা ব্যবহার করে একের পর এক দুর্নীতি করে গিয়েছেন। শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধেও বহু অভিযোগ তোলেন স্থানীয় মহিলারাও। কৃষিজমি জবরদখল,জোরপূর্বক দখল করা জমিতে ভেরির ব্যবসা, মেয়েদের উপর নির্যাতন, প্রতিবাদ করলে তাঁদের স্বামীদের তুলে নিয়ে যাওয়ার মতো অভিযোগ ওঠে। সেই শেখ শাহজাহান, এখন তিনি জেলে। তবু তিনি নাকি অ্যাক্টিভ। তাঁর অঙ্গুলি হেলনেই চলছে হুমকি রাজ ! সেই খবর পেয়েই ফের অ্যাকশনে সিবিআই । গোয়েন্দারা সেখানে গিয়ে কী খবর পেলেন সেটাই দেখার। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের ইউটিউব লিঙ্ক। 

                                           

সেরা শিরোনাম

West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget