এক্সপ্লোর

Weather Update : সরস্বতী পুজোয় কতটা ঠান্ডা থাকবে? বসন্ত পঞ্চমীতে কি শীতের আমেজ পাবেন বঙ্গবাসী

Saraswati Puja Weather : সরস্বতী পুজোর দিন মোটামুটি রোদঝলমলে আবহাওয়াই থাকবে দিনের বেলায়। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

সৌমিত্র রায়, কলকাতা : সামনেই সরস্বতী পুজো। শাড়ি পরে সাজগোজের পরিকল্পনা রয়েছে অনেকেরই। প্রিয়জনের সঙ্গে রং মিলিয়ে শাড়ি, পাঞ্জাবিও পরবেন অনেকে। কিন্তু সেই সময় ঠান্ডা কেমন থাকবে? সোয়েটার, চাদর, জ্যাকেট কি পরতে লাগবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, সরস্বতী পুজোর সময় দিনের তাপমাত্রা বাড়লেও, বসন্ত পঞ্চমীতে শীতের আমেজ ভালই বজায় থাকবে পশ্চিমের জেলাগুলিতে। সকাল এবং সন্ধ্যায় হাল্কা ঠান্ডা উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। সন্ধে এবং রাতে শীতের আমেজ অনুভূত হলেও দিনের বেলায় সেভাবে ঠান্ডা দেখা মিলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। সরস্বতী পুজোর দিক ভোরের দিকে কুয়াশার প্রভাবও থাকবে। তবে হাল্কা পরিমাণে। বেলা বাড়লে কেটে যাবে কুয়াশা। আর সরস্বতী পুজোর দিন মোটামুটি রোদঝলমলে আবহাওয়াই থাকবে দিনের বেলায়। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

আজ ১৭ জানুয়ারি, ২০২৬ শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবং এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে বলে সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। রবিবার ১৮ জানুয়ারি ঘন কুয়াশার পরিমাণ সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ সকালের দিকে হাল্কা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা ছিল রাজ্যের বিভিন্ন জেলায়। আগামীকাল থেকে বাড়বে কুয়াশার প্রভাব। দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি মাত্রায় কুয়াশার প্রভাব দেখা যাবে। মূলত বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলাতে থাকবে কুয়াশার প্রভাব। রবিবার কুয়াশার দাপট বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা - এই জেলাগুলিতে ঘন কুয়াশার আচ্ছাদন দেখা যাবে বিক্ষিপ্ত ভাবে। কলকাতা-সহ আশপাশের বাকি জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার প্রভাব বাড়বে। 

আজ অর্থাৎ শনিবার থেকে সামান্য মাত্রায় বেড়েছে তাপমাত্রা। তবে উষ্ণতা কিছুটা বাড়লেও, আগামী ২৪ ঘন্টায় শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার থেকে বুধবারের মধ্যেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে তাপমাত্রা। আর পশ্চিমের জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে পারদ। 

সেরা শিরোনাম

Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget