এক্সপ্লোর

Saraswati Puja: তিন নদীকে দেবী রূপে বন্দনা, লেক কালীবাড়িতে একসঙ্গে পূজিতা গঙ্গা-যমুনা-সরস্বতী

Saraswati Puja at Lake Kalibari: শনিবার সকালে পুজো তো বটেই, পাশাপাশি হল পুষ্পাঞ্জলি, হাতে খড়ি, হোম। এবারের লেক কালীবাড়ির সরস্বতী পুজোয় বিশেষ বৈশিষ্ট রয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: তিন নদী, গঙ্গা, যমুনা, সরস্বতীকে দেবী রূপে পুজো করা হল লেক কালীবাড়ির সরস্বতী পুজোয়। এই পুজো এবার ৮ বছরে পা দিল। ধুমধাম করে সরস্বতী পুজো হল লেক কালীবাড়িতে। এই পুজো এবার ৮ বছরে পা দিল।  

শনিবার সকালে পুজো তো বটেই, পাশাপাশি হল পুষ্পাঞ্জলি, হাতে খড়ি, হোম। এবারের লেক কালীবাড়ির সরস্বতী পুজোয় বিশেষ বৈশিষ্ট রয়েছে।  গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিন নদীকে দেবীরূপে পুজো করা হয়। লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাইচন্দ্র বসু বলেন, লেক কালীবাড়ির পুজো মিলিয়ে দিল দুই শিবিরের দুই নেতাকেও। তৃণমূলের বৈশ্বানর চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সামিল হন সরস্বতী পুজোয়।

অন্যদিকে, বালিগঞ্জের রায়বাড়িতে ৫০ বছরের সরস্বতী পুজোয় এবারও সামিল হলেন পাড়া প্রতিবেশীরা।  ব্যারিস্টার প্রতিম কুমার রায়ের বাড়ির পুজোয় প্রতি বছরই আনন্দ-উত্‍সব, আড্ডার মেজাজ ধরা পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।  আত্মীয় স্বজন তো বটেই, পুজোয় পাড়া-প্রতিবেশীর অংশগ্রহণে কোথাও যেন পাড়া সংস্কৃতির ছবিটা ফুটে ওঠে এই সরস্বতী পুজোয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।  

ব্যস্ততার মাঝেই সরস্বতী বন্দনায় মেতে উঠেছেন তারকারা৷ রুপোলি পর্দা থেকে শুরু করে ছোট পর্দা, তারকারা ব্যস্ত বাগদেবীর আরাধনায়। পুরভোটের প্রচারের ময়দানে নামার আগে সকাল থেকে সরস্বতী পুজোয় মেতেছেন রাজনীতিকরাও। বেহালার চড়কতলায় নিজের তৈরি স্কুলে বাণীবন্দনার আয়োজনে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীরা।  আরবানায় আবাসনের পুজোয় সস্ত্রীক সামিল পরিচালক অরিন্দম শীল। প্রতিবারের মতো আজও সরস্বতী পুজোর দিনটা কাটাবেন বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায়। সঙ্গে রয়েছে ভোগ খাওয়া।

করোনা আবহে স্কুল-কলেজে বাণী বন্দনার আয়োজনে কড়াকড়ি থাকলেও, পুজোর আনন্দে সামিল ছাত্রছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্‍সবের আমেজ৷ বাণী বন্দনাকে সামনে রেখে আজ বাঙালির ভ্যালেন্টাইনস ডে-ও বটে। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে তরুণ-তরুণীরা।                                                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget