এক্সপ্লোর

কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের

Sashi Panja : প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা কি কালীঘাটের সঙ্গ ছাড়ছেন? এবার কি শশী পাঁজাও শিবির বদলে বিজেপি ঘেষা হতে চলেছেন?

কলকাতা : ভোটে হারার পর থেকেই তাঁকে দেখেননি কেউই। তিনি শশী পাঁজা!তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী। আবার প্রসিদ্ধ চিকিৎসকও বটে ! কোথায় তিনি, দেখা নেই! খবর নেই! কিন্তু, সম্প্রতি না কি তিনি তৃণমূলের বিদ্রোহী ও NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে দেখা করেছেন। তাই? তবে কি প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা কি কালীঘাটের সঙ্গ ছাড়ছেন? এবার কি শশী পাঁজাও শিবির বদলে বিজেপি ঘেষা হতে চলেছেন?

শোনা যাচ্ছে, NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠক করেছেন। এই জল্পনার উত্তরে কাকলি ঘোষ দস্তিদার বলেন, ডা. শশী পাঁজা এখনও ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে কাজ করেন। অন্যদিকে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষও দাবি করলেন, শশী পাঁজা কালীঘাট-তৃণমূলের সঙ্গেই আছেন। যদিও শশী পাঁজা কী বলছেন, প্রশ্ন এখন সেটাই। 

এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে। ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, 'আমার মা কাকলি ঘোষ দস্তিদার আমাদের IVF কেন্দ্রে, দু'জন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এবং তিনজন বর্তমান সাংসদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। আমি তাঁদের নাম প্রকাশ করতে পারছি না, তবে আমি নিশ্চিত যে যথাসময়ে সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানানো হবে।'  

তাহলে তাঁদের মধ্যে আছেন শশীও ? কিন্তু শশী পাঁজা নিজে কী বলছেন? সোমবার শশী পাঁজার গিরিশ পার্কের বাড়ি, পার্টি অফিস, কোথাও তাঁর দেখা মেলেনি। তবে এদিনও ভবানীপুরের ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে গিয়েছিলেন শশী পাঁজা। তবে দুপুরেই সেখান থেকে বেরিয়ে যান তিনি। শশী পাঁজার মেয়ে, প্রাক্তন কাউন্সিলর পূজা পাঁজার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও, তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে মেসেজেরও কোনও জবাব দেননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Chandra Bose : ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
Advertisement

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget