এক্সপ্লোর

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

মহিলাদের লাইনে ভিড়ের চাপ অত্যন্ত বেড়ে যায়। আতঙ্কিত হয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। সেই সময় একজনের উপর একজন পড়ে গিয়ে বেশ কয়েকজন ভক্ত আহত হন।  

পাটনা : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত অন্তত ৬। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে মন্দিরে জড়ো হয়েছিলেন প্রচুর পুণ্যার্থী । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যুর জেরে গোটা মন্দির চত্বরে প্রাণভয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কিতে ব্যারিকেড ভেঙে যায়, বেশ কয়েকজন আহত হয়েছেন । বিদ্যুৎ স্তম্ভে কোনও বিদ্যুৎসংযোগ ছিল না, দাবি জেলাশাসকের । 

বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে সোমবার সকালে ভক্তদের ভিড় ছিল যথেষ্ট। সোমবার শিবের পুজো দিতে বিপুল সংখ্যক ভক্ত মন্দিরে জড়ো হয়েছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎ বিদ্যুতের একটি খুঁটি ভেঙে পড়ে। তার জেরে মন্দির চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলে এদিন ওদিক ঠেলাঠেলি , ছোটাছুটি শুরু হয়।   দুর্ঘটনায় অন্তত সাত জন ভক্তের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দু’টি ট্রেন এসে পৌঁছনোর পর মন্দির চত্বরে ভক্তদের ভিড় আচমকাই অনেকটা বেড়ে যায়। বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে মন্দিরের দিকে যেতে শুরু করেন।  পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ে। ভিড়ের চাপে মন্দিরের বাইরে  একটি ব্যারিকেড ভেঙে পড়ে। এরপর বিদ্যুতেরএকটি  খুঁটি পড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। খুঁটিতে বিদ্যুৎ সংযোগ ছিল কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়তেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। বিশেষ করে মহিলাদের লাইনে ভিড়ের চাপ অত্যন্ত বেড়ে যায়। আতঙ্কিত হয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। সেই সময় একজনের উপর একজন পড়ে গিয়ে বেশ কয়েকজন ভক্ত আহত হন।  পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়।  প্রশাসনের তরফে দাবি, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের তড়িঘড়ি করে লখিসরাই সদর হাসপাতাল ও অন্যান্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্দির চত্বরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন,  এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক। আহতদের যাতে দ্রুত এবং যথাযথ চিকিৎসা দেওয়া হয়, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজেও জোর দেওয়া হয়েছে। লখিসরাইয়ের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার শিবম কুমার জানিয়েছেন, ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, একটি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। এরপরই ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

অশোক ধাম মন্দির স্থানীয়ভাবে শ্রী ইন্দ্রদামনেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। মন্দিরটিতে রয়েছে  বিশালাকার একটি শিবলিঙ্গ। মানুষের বিশ্বাস, শ্রাবণ মাসে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত পুজো দিতে আসেন। বিশেষ করে  সোমবারগুলিতে মন্দিরে ভিড় কয়েক গুণ বেড়ে যায়। দুর্ঘটনার পর মন্দির চত্বরে ভিড় নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।   আহতদের চিকিৎসা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার কাজ চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Advertisement

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget