এক্সপ্লোর

SSC Tainted List : কারা দাগি ? অবশেষে দাগিদের তালিকা প্রকাশ করল SSC; তালিকায় কারা ?

SSC News: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তালিকা প্রকাশ করল কমিশন। নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা প্রকাশ SSC-র।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কারা দাগি ? অবশেষে দাগিদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ১৮০৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের তালিকা (SSC Tainted List) আপলোড করা হয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী এই তালিকা প্রকাশ। নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা প্রকাশ SSC-র। কমিশন সূত্রে খবর, এটাই চূড়ান্ত তালিকা। এতে নবম, দশম, একাদশ ও দ্বাদশের শিক্ষকদের নাম আছে। এরপর আর কোনও তালিকা প্রকাশিত হবে না বলে কমিশন সূত্রের খবর। এর আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২৫ হাজার ৭৫২ জন।

প্রেক্ষাপট

বৃহস্পতিবারই এসএসসি-কে সাত দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর শুক্রবার ফের এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। শুরুতেই মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, SSC-র আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় 'দাগি'দেরও পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। অভিযোগ শুনে বিচারপতি বলেন, যদি কোনও 'দাগি' নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়, সেটা আমরা দেখব। 'দাগি'রা কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। 

SSC-এর আইনজীবীর উদ্দেশে বিচারপতিরা বলেন, আপনারা আসল প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের স্পষ্ট উত্তর দিন। আপনারা কি 'দাগি'দের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে অনুমতি দিচ্ছেন ? হ্য়াঁ কি না ? SSC-এর আইনজীবী বলেন, না। তখন বিচারপতি প্রশ্ন করেন, কতজন 'দাগি' রয়েছেন ?SSC-এর আইনজীবী জানান, CBI ১ হাজার ৯০০ জন দাগির তালিকা দিয়েছে। অনলাইন আবেদন করার সময় সেটা যাচাইয়ের কোনও ব্যবস্থা ছিল না।  

তখন ফের বিচারপতি কমিশনকে সতর্ক করে বলেন, 'দাগি'দের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দেবেন না। উত্তরে কমিশন জানায়, যদি এক-দু'জন 'দাগি' যাচাইয়ের ব্যবস্থা না থাকায় আবেদন করেনও, সেটা শুধরে নেওয়া হবে। তারপর বিষয়টি আপনাদের সামনে আসবে, আপনারা দেখে নেবেন। বিচারপতি আবার বলেন, কোনও 'দাগি' ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে কিনা আমরা দেখছি। তাদের ('দাগি') পরীক্ষার আগেই বের করে দিতে হবে। 

এরপর বিচারপতি ফের একবার SSC-কে ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের কথা বলতে যাচ্ছিলেন। তখনই কমিশনের আইনজীবী বলে ওঠেন, আমরা কালকেই (শনিবার) সেটা ('দাগি'দের তালিকা) প্রকাশ করছি। কালকের মধ্যেই আমরা সেটা ('দাগি'দের তালিকা প্রকাশ) করে দেব।   বিচারপতি তখন কমিশনের আইনজীবীর উদ্দেশ্য বলেন, একজন 'দাগি'কেও পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। যদি এক-দু'জন ফাঁক গলে বেরিয়েও যায়, তাহলে সেই প্রার্থীদের বের করে দেওয়া হবে। তাদের (দাগি') নিয়োগ প্রক্রিয়া থেকে ঝেড়ে ফেলতে হবে। 

সেরা শিরোনাম

Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget