এক্সপ্লোর

Betting Scam: এবার শিক্ষকের বাড়িতে টাকার পাহাড়! লক্ষ লক্ষ টাকা ঠাসা বক্স খাট, ঠাকুর ঘরে!

বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে সেই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ধৃত শিক্ষকের বাড়ি ও শ্বশুরবাড়ি থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর : যে রাজ্যে দিনের পর দিন চাকরি ফেরত চেয়ে পথে নেমেছেন হাজার হাজার স্কুল শিক্ষক...যে রাজ্যে চাকরি হারানোর মানসিক চাপ সহ্য করতে না পেরে শিক্ষকের মৃত্যুর অভিযোগ ওঠে...সেই রাজ্যেই এবার এক স্কুল শিক্ষকের শ্বশুরবাড়িতে মিলল টাকার পাহাড়। বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে সেই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ধৃত শিক্ষকের বাড়ি ও শ্বশুরবাড়ি থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।

অনলাইন গেম ও বেটিং চালানোর অভিযোগে কিছুদিন আগে গঙ্গারামপুর থানার পুলিশ পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। এরপর একই অভিযোগে শনিবার গ্যাংটক থেকে বিশাল দাস ও অপূর্ব সরকার বলে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত অপূর্ব সরকার গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক। তিনি নাকি বেশ কিছুদিন স্কুলেও যাচ্ছিলেন না। অপূর্বকে গ্রেফতার করার পরই তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ থেকেই পুলিশ টাকার খবর পায়। তারপর  রবিবার গঙ্গারামপুরের SDPO দীপাঞ্জন ভট্টাচার্যর নেতৃত্বে বালুরঘাটের রঘুনাথপুরে শিক্ষকের শ্বশুরবাড়িতে হানা দিয়ে তাড়া তাড়া নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ। শোয়ার ঘরে বক্স খাটের ভিতরে রাখা ছিল ১ কোটি ২০ লক্ষ টাকা। বাকি টাকা গঙ্গারামপুরের কায়স্থপাড়ায় শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়। বেটিং চক্রে আর কেউ জড়িত কি না, তার খোঁজ চলছে।   

 

 

সেরা শিরোনাম

Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Baruipur incident : কীভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ ? বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
কীভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ ? বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget