এক্সপ্লোর

East- West Metro : ইস্ট-ওয়েস্ট মেট্রোয় জুড়ছে শিয়ালদা স্টেশন, ৩১ মে উদ্বোধনে রেলমন্ত্রী ?

East- West Metro : মেট্রো সূত্রে খবর, এই রুটে পড়ছে সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান- এই ৭টি স্টেশন।

অরিত্রিক ভট্টাচার্য, শিয়ালদা : ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East West Metro) যুক্ত হতে চলছে শিয়ালদা স্টেশন (Sealdah Station)। মেট্রো সূত্রে খবর, আগামী ৩১ মে নতুন স্টেশনের উদ্বোধন করতে পারেন রেলমন্ত্রী। কর্তৃপক্ষের আশা, শিয়ালদা স্টেশন যুক্ত হলে আয় অনেকটাই বাড়তে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর।

আড়াই বছর পর আবার ফিরেছে সেই আতঙ্ক। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বাড়িহারা হয়েছেন দুর্গাপিতুরি লেনের বেশ কিছু বাসিন্দা। বউবাজারে এই বাড়ি বিপর্যয়কাণ্ডের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর মুকুটে নতুন পালক। যাত্রাপথে যুক্ত হতে চলেছে নতুন স্টেশন শিয়ালদা।

মেট্রো রেল সূত্রে খবর, আগামী ৩১ মে উদ্বোধন হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের। এর ফলে সেক্টর ফাইভ-এর সঙ্গে মেট্রোয় যুক্ত হবে শিয়ালদা। এখন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলাচল করছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। 

মেট্রো সূত্রে খবর, এই রুটে পড়ছে সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান- এই ৭টি স্টেশন। এবার তার সঙ্গে যুক্ত হতে চলেছে ৮ নম্বর স্টেশন- শিয়ালদা। কমিশনার অফ রেলওয়ে সেফটি গত ২৪ মার্চ শিয়ালদা মেট্রো স্টেশন চালু করার অনুমতি দিয়েছে। রেলের নিয়ম অনুযায়ী, কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদনের তিনমাসের মধ্যে প্রকল্প উদ্বোধন করতে হয়। সেই মেয়াদ পেরিয়ে গেলে আবার নতুন করে সব কিছুর জন্য অনুমতি নিতে হবে। 

সূত্রের দাবি, কে উদ্বোধন করবেন, তা চূড়ান্ত না হওয়ায় এতদিন উদ্বোধনের দিন ঘোষণা করা যাচ্ছিল না। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে। 

বেহালায় রেলের স্টেডিয়াম ও একাধিক প্রকল্পের উদ্বোধনের জন্য এ মাসের শেষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কলকাতায় আসার কথা। ফলে, রেলমন্ত্রীই শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করতে পারেন। মেট্রো রেল সূত্রে খবর, এতদিন ইস্ট ওয়েস্ট মেট্রো সেভাবে লাভের মুখ দেখেনি। তবে শিয়ালদা স্টেশন যুক্ত হলে যাত্রীর সংখ্যা একধাক্কায় অনেকটাই বাড়বে বলে মেট্রো কর্তৃপক্ষের আশা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget