এক্সপ্লোর

Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের প্রায় ১০০ কোটির সম্পত্তির হদিশ

অয়ন, তাঁর স্ত্রী ও ঘনিষ্ঠদের মিলিয়ে ৫০টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান, দাবি ইডি-র। 

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অয়ন শীলের (Ayan Sil) প্রায় ১০০ কোটির সম্পত্তির হদিশ। ইডি (Enforcement Directorate) সূত্রে দাবি, এখনও পর্যন্ত অয়ন শীলের নামে-বেনামে একাধিক সম্পত্তির নথির সন্ধান। অয়ন, তাঁর স্ত্রী ও ঘনিষ্ঠদের মিলিয়ে ৫০টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান, দাবি ইডি-র । 

যোগ্য প্রার্থীদের কাছ থেকেও নেওয়া হয়েছিল টাকা! কেবল অযোগ্য প্রার্থী নয়, চাকরির বিনিময়ে যোগ্য প্রার্থীদের কাছ থেকেও নেওয়া হয়েছিল টাকা! নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, অয়ন শীলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। টাকা না দেওয়ায়, জয়েনিং লেটার পাওয়ার পরও, চাকরিপ্রাপকের নাম প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন গ্রেফতার হওয়ায় এবার সরব হয়েছেন অভিযোগকারিণী। 

শুধুমাত্র টাকার বিনিময়ে অযোগ্য়দের চাকরি বিক্রিই নয়! যাঁরা যোগ্য়, তাঁদেরও চাকরি পাওয়ার জন্য় টাকা দিতে হত নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলকে। টাকা না দিলেই, রাতারাতি বদলে যেত প্য়ানেল! যোগ্য়তার জোরে চাকরি পেলেও, তা হারাতে হত। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে অয়ন শীলের বিরুদ্ধে। ইনি চয়নিকা আঢ্য়।  বাড়ি চুঁচুড়ায়। তাঁর দাবি,২০১৯ সালে উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভায় গ্রুপ D-র কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেখে তিনি আবেদন করেন। পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়, পাস করায় প্য়ানেলে তাঁর নামও ওঠে। স্পোর্টস কোটায় চাকরি পান তিনি। অভিযোগ, তারপরই তাঁর কাছ থেকে টাকা চায় অয়ন শীল। কিন্তু না দিতে পারায়, ৬ দিন কাজ করানোর পর, প্যানেলটাই বদলে দেওয়া হয়। 

অয়নের নোডপ্যাড রহস্য: এর আগে অয়নের নোটপ্যাড-কে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। নিয়োগ-দুর্নীতিকাণ্ডে এবার কি ইডি-র হাতিয়ার হয়ে উঠতে চলেছে অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া নোটপ্যাড? ইডি সূত্রে খবর, সাদা রঙের ২টি নোটপ্যাডই ছিল লাল ফিতেয় মোড়া। তাতে উল্লেখ রয়েছে একাধিক নাম? এঁরা কারা? কী সম্পর্ক অয়নের সঙ্গে? খতিয়ে দেখছেন আধিকারিকরা। 

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত প্রোমোটার, অয়ন শীলের ৪২টি অ্য়াকাউন্টের পর ইডি-র স্ক্য়ানারে ব্য়াঙ্ক লকার। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, অয়ন ও তাঁর স্ত্রীর একাধিক ব্যাঙ্ক লকারের হদিশ মিলেছে। সেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলেও দাবি করছেন তদন্তকারীরা। যদিও অয়নের স্ত্রীর দাবি, তিনি এসব বিষয়ে তিনি কিছুই জানেন না। সেই ব্যাঙ্ক লকারে যৌথভাবে নাম রয়েছে তাঁর স্ত্রী কাকলির। অয়নের সংস্থার দ্বিতীয় ডিরেক্টর, তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে ইডি সূত্রে দাবি। শনিবার, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে আসেন অয়নের স্ত্রী কাকলি। 

সেরা শিরোনাম

News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
GI Tag : হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
Debraj Arrested: গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
Annapurna Yojana : ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী
ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget