এক্সপ্লোর

Sera Bangali 2022: 'বাঙালির ব্যবসাকে আর বাংলার কারিগরিকে বিশ্বের দরবারে পৌছে দিতে হবে', এক্সক্লুসিভ শুভঙ্কর সেন

Suvankar Sen MD and CEO Senco Gold and Diamonds : বংশ পরম্পরায় ব্যবসাকে শুধু এগিয়ে নিয়ে যাওয়াই নয়, বৃহত্তর পরিসরে, বৃহত্তর খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছেন তিনি।

কলকাতা : ৮০ বছরেরও বেশি আগে  এই  স্বর্ণকার পরিবার চেয়েছিলেন সোনার বাংলাকে সোনার গয়নায় সাজিয়ে দেবে। বাংলার শিল্পীদের মুন্সিয়ানাকে পৌঁছে দেবেন ঘরে ঘর। অন্দরমহলের সঙ্গী হয়ে উঠবে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। যাত্রা শুরু ঢাকায় । পরবর্তীতে দেশভাগের পরে কলকাতায় আসা এই সোনার ব্যবসায়ী পরিবারের।

১৩০ টিরও বেশি শাখা 

আজ, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ভারত জুড়ে ১৩০ টিরও বেশি শাখা বিস্তার করেছে। এখন এই সংস্থার কর্ণধার শুভঙ্কর সেন ( Suvankar Sen - MD and CEO - Senco Gold and Diamonds )। বংশ পরম্পরায় ব্যবসাকে শুধু এগিয়ে নিয়ে যাওয়াই নয়, বৃহত্তর পরিসরে, বৃহত্তর খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছেন তিনি। এবার এবিপি আনন্দ সেরা বাঙালি ২০২২ এ উদ্যোগক্ষেত্রে সেরা বাঙালি সম্মানে ভূষিত তিনি।       

সেরা বাঙালির মঞ্চে সম্মানিত হয়ে শুভঙ্কর সেন জানালেন, শুধু স্বর্ণ শিল্পকে পরিসরে বড় করাই নয়, বরং বাংলার কারিগরিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। ২ হাজারের বেশি মানুষ কাজ করছেন তাঁদের সংস্থায়। তাঁদের মাধ্যমে রুজিরুটি হচ্ছে প্রায় ৫ হাজার মানুষের। 

অভিনন্দন জানালেন তাঁর টিমকে

বাবাকে হারিয়েছেন কোভিডের ঢেউয়ে। তাঁর দর্শনই শুভঙ্করের পাথেয়। তাঁকেই উৎসর্গ করলেন এই সম্মান। সেই সঙ্গে অভিনন্দন জানালেন তাঁর টিমকে। তাঁর ক্রেতাদের। 

ধাপে ধাপে এগিয়ে যেতে হবে

ভাবতে শুরু করলে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। পিছু হঠার প্রশ্নই ওঠে না। একটার পর একটা মাইলস্টোন পার হতে হবে ইতিবাচক মন নিয়ে। চ্যালেঞ্জের মধ্যে দিয়েই এগিয়ে যাওয়াই তাঁর সাফল্যের চাবিকাঠি। 

সোনার ব্যবসাকে অনলাইনে

সোনার ব্যবসাকে অনলাইনে পরিষেবায় নিয়ে গিয়েছেন করোনা কালে। সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছেন সুদীর্ঘ কাল ধরে অর্জিত গুডউইল থেকে। সাবেকিয়ানাকে অনবদ্যভাবে মিশিয়ে দিয়েছেন আধুনিকতার সঙ্গে। সেটাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর চাবিকাঠি। 

                                                                                                                    

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget