এক্সপ্লোর

West Midnapore: ফের ভাঙন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন প্রাক্তন কাউন্সিলর-সহ একাধিক কর্মী

সে সময় তৃণমূল, সিপিএম, কংগ্রেস থেকে অনেকেই যোগদান করেছিল গেরুয়া শিবিরে। আর এবার কর্ণাটকে বিপুল জয় পেয়েছে কংগ্রেস।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বাঁকুড়ার (Bankura) পর এবার মেদিনীপুর (West Midnapore)। তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন মেদিনীপুর পুরসভার (Midnapore Municipality) প্রাক্তন কাউন্সিলর-সহ বেশ কয়েকজন কর্মী। দুর্নীতির কারণেই শাসকদল ছাড়ছেন নেতা, কর্মীরা, দাবি কংগ্রেসের। টিকিট না পেয়ে দলত্যাগ বলে দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। 

মেদিনীপুর পুরসভার (Midnapore Municipality)  ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুলের কথায়, আরও যোগদান চলবে। আগামী দিন কংগ্রেস যোগদান মেলা করবে।
একুশের বিধানসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় যোগদান মেলার য়োজন করেছিল বিজেপি।

সে সময় তৃণমূল (TMC), সিপিএম (CPM), কংগ্রেস থেকে অনেকেই যোগদান করেছিল গেরুয়া শিবিরে (BJP)। আর এবার কর্ণাটকে বিপুল জয় পেয়েছে কংগ্রেস (Congress)। গত ৫ মাসে ২ রাজ্য পদ্ম ছেড়ে হাত ধরেছে কংগ্রেসের।  যার ফলে উজ্জীবিত বাংলার কংগ্রেস কর্মী সমর্থকরা। 

এবার যোগদান মেলা আয়োজনের কথা ঘোষণা করল কংগ্রেসও। ইতিমধ্যেই জেলায় জেলায় কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। বাঁকুড়ার পর এবার পশ্চিম মেদিনীপুর। তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন মেদিনীপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর-সহ বেশ কয়েকজন কর্মী। 

রবিবার মেদিনীপুর শহরের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুল-সহ জেলাস্তরের একাধিক নেতা। 

মেদিনীপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুলের কথায়, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর যোগ দিয়েছে। তৃণমূল বিজেপির (BJP) আঁতাতে অতিষ্ঠ হয়ে যোগদান। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এরা জায়গা হারিয়েছিল

মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষের কথায়, টিকিট পায়নি বলে দলবদল। যার বেশিরভাগই তৃণমূল করে বলে দেখেনি। চলতি মাসের শেষে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে মেদিনীপুরে তৃণমূলে ফাটল ধরাল কংগ্রেস। 

পূর্ব মেদিনীপুরেও ভাঙন দেখা গিয়েছে ঘাসফুল শিবিরে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল একাধিক ব্যক্তি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা গ্রামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুল ইয়াসিন মল্লিক, শেখ মৈজ্জুদিন ও শেখ আলফাজুদ্দিন- সহ কয়েকশো মানুষ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। বৃহস্পতিবার বিকেলে কসবাগোলাতে তাঁদের দলীয় পতাকা তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র। তিনি বলেন, 'অন্য দল থেকে শতাধিক কর্মী স্বেচ্ছায় জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে শয়ে শয়ে মানুষ তৃণমূল ও বিজেপি ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করবেন।' 

কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি ও এগরার বিধায়কের গড়ে তৃণমূলে এমন ভাঙনের ঘটনায় আলোচনা শুরু হয়েছে জেলায়। এ দিনই এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের বহলিয়াতে শতাধিক তৃণমূল কর্মী দল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। 

বারবার ভাঙন?
কোচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানেও ১১ দিনে ৪ দফায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় ৭০০ তৃণমূল কর্মী। এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির। কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে বেশ কয়েকজন কর্মী যোগ দিয়েছেন বলে গেরুয়া শিবিরের দাবি। শুধু কোচবিহারই নয়, তৃণমূলে ভাঙনের ছবি দেখা গিয়েছে বীরভূমেও। 

সেরা শিরোনাম

Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Uttar Dinajpur News: হাসপাতালের নার্স রুমে 'স্পাই পেন-ক্যাম', চিকিৎসকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উত্তর দিনাজপুরে
হাসপাতালের নার্স রুমে 'স্পাই পেন-ক্যাম', চিকিৎসকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উত্তর দিনাজপুরে
CM Suvendu Adhikari: বিনামূল্যের সরকারি বাসে “অনেক মহিলাই টিকিট কাটতে চান..”, জানতে পেরে এবার কোন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ?
বিনামূল্যের সরকারি বাসে “অনেক মহিলাই টিকিট কাটতে চান..”, জানতে পেরে এবার কোন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ?
News Live: গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইআটিতে ব্যান্ড পার্টি নিয়ে উৎসব, চলল মিষ্টিমুখও
গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইআটিতে ব্যান্ড পার্টি নিয়ে উৎসব, চলল মিষ্টিমুখও

ভিডিও

Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget