এক্সপ্লোর

Shantanu Banerjee : স্বামীর বহু কোটির সম্পত্তি জানতেন? চিনতেন কুন্তলকে ? মুখ খুললেন শান্তনুর স্ত্রী

Shantanu Banerjee Wife : শান্তনুর সম্পত্তি বিষয়ে কী জানেন তাঁর স্ত্রী?

কলকাতা : একের পর এক সম্পত্তির হদিশ মিলছে। ইডির দাবি বহু বহু কোটি টাকার মালিক বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। শনিবারও হুগলির বিভিন্ন জায়গায় খোঁজ মিলেছে তাঁর আলিশান বাগান বাড়ি, গেস্ট হাউস , ফ্ল্যাটের। বাগান বাড়িটি তো আবার স্ত্রীর নামে কেনা ! কিন্তু স্ত্রী কি জানেন তাঁর সম্পত্তির কথা। 

শান্তনুর স্ত্রী কী বললেন 

এবিপি আনন্দ মুখোমুখি হয়েছিল শান্তনুর স্ত্রীর। তাঁর দাবি, স্বামীর যদি এত সম্পত্তি থাকত তিনি জানতেন। প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তদন্ত চলছে, সময় সাপেক্ষ ব্যাপার, ধীরে ধীরে সব সত্য আসবে সামনে। যদিও প্রিয়ঙ্কা বলেন, তিনি চেনেন কুন্তল ঘোষকে, তবে পাড়ার ছেলে হিসেবে। 

প্রিয়ঙ্কার নামেও বিরাট সম্পত্তি 
শনিবার, হুগলিতে তল্লাশি চালায় ইডি। নতুন করে হদিশ পায় একাধিক সম্পত্তির। সূত্রের খবর, ৪-৫ বছর আগে ব্যান্ডেলে স্ত্রী প্রিয়ঙ্কার নামে ৩ কাঠা জমিতে গ্যারাজ-সহ পেল্লায় তিনতলা বাড়ি কেনেন শান্তনু। কিছুদিন আগেও এই বাড়িতে তাঁরা আসতেন। বিল বকেয়া থাকায় জানুয়ারি মাসে তালাবন্ধ বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এই সংস্থারই কর্মী ছিলেন শান্তনু। এদিন ব্যান্ডেলের তালাবন্ধ বাড়িতে হানা দেন ইডি-র অফিসাররা। হাতুড়ি দিয়ে তালা ভেঙে তাঁরা ভিতরে ঢোকেন। স্থানীয়দের দাবি, কালো কাচ ঢাকা গাড়িতে চড়ে এখানে অনেকেই আসতেন। তবে শেষবার এমনটা ঘটেছিল মাসছয়েক আগে। কারা আসতেন শান্তনুর ব্যান্ডেলের বাড়িতে, তা অবশ্য এখনও অজানা।

শুধু এই বাড়িটি নয়, এর আগেও শান্তনুর ধাবা, গেস্ট হাউস, ফ্ল্যাটের সন্ধান পেয়েছে ইডি। ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই শান্তনুর ২০টি সম্পত্তির হদিশ মেলে। যার দাম ১০-১৫ কোটি টাকা। তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের কোটি কোটি টাকার সম্পত্তি! যা দেখে অনেকে বলছেন, সম্পত্তি কোথায়, এ তো সাম্রাজ্য়! কী নেই সেই তালিকায়!  তবে সব থেকে বেশি নজর কাড়ছে, 'দ্য স্পুন' নামে  ধাবা। একেবারে রাজকীয় আয়োজ! যাকে বলে। মালিক গ্রেফতার হওয়ার পর থেকে, এখানে আর সেভাবে দেখা যাচ্ছে না কোনও কর্মীকে। শুনশান সেই ধাবার অন্দরমহলে ঢুঁ মেরেছিল এবিপি আনন্দ। খোলা আকাশের নীচে কটেজ যেমন রয়েছে, তেমনি ধাবার একেবারে ভিতরে রয়েছে গুহার আদলে AC বার । তু, আশপাশের কোনও ব্যবসা যাতে কোনওভাবে সফল না হয়, সেজন্য় তৃণমূল নেতা শান্তনু ক্ষমতার অপব্য়বহার করতে ছাড়তেন না বলে অভিযোগ। শান্তনুর ২৫টি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এই সমস্ত অ্যাকাউন্টে দেড় কোটি টাকা ছিল বলে ইডি-র দাবি। সূত্রের খবর, কুন্তলেরও ১০টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget