এক্সপ্লোর

Siddiqullah Chowdhury Update: মন্তেশ্বরে হামলায় দলের নেতার বিরুদ্ধেই অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ মন্ত্রীর

TMC News: বিচার চান খোদ মন্ত্রী। মুখ্যমন্ত্রীকে দিলেন চিঠি। মন্তেশ্বরে হামলায় দলের নেতার বিরুদ্ধেই নালিশের পাহাড় সিদ্দিকুল্লা চৌধুরীর।

কলকাতা: বিচার চান খোদ মন্ত্রী। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানালেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। মন্তেশ্বরে গাড়িতে হামলার ঘটনায় মুখ্যমন্ত্রীকে ৪ পাতার চিঠি দিলেন সিদ্দিকুল্লা চৌধুরী। দলেরই নেতার বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগে মুখ্যমন্ত্রীকে নালিশ জানালেন তিনি।

বিধানসভা ভোটের কয়েক মাস আসে নিজের বিধানসভা কেন্দ্রে দলেরই একাংশের হাতে আক্রান্ত হন গ্রন্থাগার মন্ত্রী ও তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। পুলিশের সামনেই গ্রন্থাগারমন্ত্রীর গাড়িতে চলল ভাঙচুর। মন্ত্রীর কনভয়ে থাকা গাড়িও ভাঙচুর করা হয়। এখানেই শেষ নয়, তৃণমূলের দুই পক্ষ একে অপরকে চোর চিটিংবাজ বলে আক্রমণ করে। একুশে জুলাইয়ের প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার মেমারি থেকে কুসুমগ্রাম যাচ্ছিলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। রাস্তায় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। মালডাঙায় কালো পতাকা দেখানো হয় মন্ত্রীকে। ওঠে চোর স্লোগান। মন্তেশ্বরে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান মহিলারা। মন্তেশ্বর থানার সামনে মন্ত্রীকে জুতো দেখানো হয়। এই ঘটনার পরের দিনই ৫ জনকে গ্রেফতার করা হয়। জানা যায় ধৃতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী সমর্থক। মন্তেশ্বরেরই তৃণমূল নেতা আহমেদ শেখকে দায়ী করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী। আবার আহমেদ শেখের পাশে দাঁড়িয়ে উল্টো সুর শোনা গেছে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্য়ায়ের গলায়। এই প্রেক্ষাপটে ভাইরাল ভিডিওতে কার্যত হুমকির সুর শোনা গেছে সিদ্দিকুল্লা চৌধুরীর গলায়। আর এবার মন্তেশ্বরের গাড়িতে এই হামলার ঘটনায় বিচার চেয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ৪ পাতার চিঠি দিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে নালিশ জানালেন তিনি। নিশানা করেন পুলিশকেও। সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন, "দল ছাড়ার কথা ভেবেছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।''

এদিকে এবার মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিও মুখ খুললেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির সভাপতি পদ পাইয়ে দিতে ৪০ লক্ষ টাকা নিয়েছেন মন্ত্রী, অভিযোগ মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু হালদারের। শুধু টাকা নেওয়াই নয়, সিদ্দিকুল্লা চৌধুরী তাঁর অনুগামীদের দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতিকে খুনের চেষ্টাও করছেন বলে অভিযোগ। মন্তেশ্বর থানায় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন  মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু হালদার। অভিযোগ প্রমাণ হলে রাজনীতি থেকে সরে যাব, পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা সভাপতি-সহ কয়েকজনকে টাকা দিয়ে কিনেছেন বলে অভিযোগ করে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী।

সেরা শিরোনাম

Firhad Hakim:
"কীসের কালীঘাট আর কীসের ইয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর এটা আমাদের পার্টি অফিস", তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ
WB Pension News: পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!
পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!
West Bengal News Live: ঋতব্রত-ফিরহাদরা বেরিয়ে যেতেই তৃণমূল ভবনে এসে উপস্থিত কুণাল ঘোষ সহ অন্যান্য নেতা-নেত্রীরা 
ঋতব্রত-ফিরহাদরা বেরিয়ে যেতেই তৃণমূল ভবনে এসে উপস্থিত কুণাল ঘোষ সহ অন্যান্য নেতা-নেত্রীরা 
Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...

ভিডিও

Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE
Bangladeshi Infiltration | মুর্শিদাবাদে ফের গ্রেফতার ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী | ABP ANANDA LIVE
TMC News | তোলাবাজির অভিযোগে ফের গ্রেফতার তৃণমূল নেতা শুভজিৎ সিন্হা | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | এবার থেকে অনলাইনে বিনামূল্যে মিলবে জমির রেকর্ড সংক্রান্ত তথ্য | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget