এক্সপ্লোর

TMC News: ৩ তৃণমূল বিধায়কের সই পরীক্ষা করতে চায় এবার CID

CID TMC Signature Controversy: বিধায়কদের সই জাল, ব্যাঙ্কশাল কোর্টে CID।

কলকাতা: ৩ তৃণমূল বিধায়কের সই পরীক্ষা করতে চায় CID। বিধায়কদের সই জাল, ব্যাঙ্কশাল কোর্টে CID। 'অরূপ রায়, বাহারুল ইসলাম, শুভাশিস দাস', তৃণমূলের ৩ বিধায়কের হাতের লেখা খতিয়ে দেখতে চায় CID।

আরও পড়ুন, যে 'জল্পনা' উঠেছে, সেটা কি মিথ্যে ? সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

বিধানসভায় এবার তৃণমূল বিধায়কদের সই বিতর্ক। যা নিয়ে অভিযোগ দায়ের হল হেয়ার স্ট্রিট থানায়। মূলত শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন, এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই-সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সূত্রের খবর, সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। এনিয়ে বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে CID-র হ্য়ান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য় নেয় পুলিশ। বৃহস্পতিবারই চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্য়োপাধ্য়ায় এবং ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা।  

ক্ষমতা হারালেও তৃণমূলের জালিয়াতি থামছে না। এবার পর্দাফাঁস হয়েছে তাদের সই জালিয়াতির। তদন্তে নেমেছে সিআইডি। এই আবহে দেড় দশকের তৃণমূল জমানায় আমলাদের সই নিয়েও উঠছে প্রশ্ন।আর অন্য় দল নয়, সেই প্রশ্ন তুলছেন তৃণমূলেরই ঘরের লোক। সোমবার এবিপি আনন্দে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এনিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। যিনি পেশায় আইনজীবী এবং মিজোরামের অ্য়াডভোকেট জেনারেল। তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ দেব বলেন, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীকে আপনার চ্য়ানেলের মাধ্যমে আমি অনুরোধ করব যে বিগত দিনের ফাইলগুলো ভাল করে দেখা হোক। সেই ফাইলগুলোকে ভালভাবে তদন্ত করুন। প্রিন্সিপাল সেক্রেটারিদের সই, হোম সেক্রেটারির সই, চিফ সেক্রেটারির সই এগুলো দেখুন, কোথায় কোনটা অরিজিনাল কোনটা জাল। এই তদন্ত কেন হবে না? আগে তার ফাইলগুলো বিগত পাঁচ বছরের ফাইলগুলো যে সত্য়ি সত্য়ি সই গুলো সবার সই ঠিকমতো হয়েছে কি না ফাইলে এটা বড় প্রশ্ন। 

আমলাদের সই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ও। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, গতকাল শুনছিলাম, আপনার চ্যানেলে, আজকে সকালে শুনেছি আর কী। গতকালের অনুষ্ঠান। সেখানে আরেকজন বলেছেন। তিনি বলেছেন যে, এমনকি আমলাদের সইয়েও প্রচুর জাল রয়েছে। স্বাভাবিক ভাবে এই কথা বিভিন্ন জায়গা থেকে উঠছে। আর আমাদের মনে হয়েছে, এটা তো তৃণমূলের ওখানে বলে, অভ্যন্তরে লাভ নেই। যাঁরা সই করাচ্ছিলেন, তাঁরা সবাই ক্রাউন প্রিন্সের অফিসের হর্তা-কর্তা-বিধাতা অনেকে। আমি এটা নিশ্চিতও নই। মুখগুলো চিনি। সবার চাকরি আছে কিনা, আমি তাও জানি না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."
Advertisement

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget