এক্সপ্লোর

Siliguri: ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে দিনে দুপুরে শিলিগুড়িতে সোনার দোকানে ডাকাতি

Siliguri News: কয়েকজনকে হাত-পা বেঁধে মেঝেয় ফেলে রাখা হয়। বাইকে পালানোর সময় ২ জনকে ধরে ফেলে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। বাইকে করে চম্পট বাকি দুষ্কৃতীদের, তাদের খোঁজে তল্লাশি পুলিশের।

শিলিগুড়ি: রানাঘাট, পুরুলিয়া, আসানসোলের পর এবার শিলিগুড়ি। ফের দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি। ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে লুটপাট। ২ মহিলা-সহ ৮ জন সশস্ত্র ডাকাত দল ঢোকে দোকানে। নিরাপত্তারক্ষী ও দোকানের কর্মীদের বাথরুমে আটকে রেখে ডাকাতি। কয়েকজনকে হাত-পা বেঁধে মেঝেয় ফেলে রাখা হয়। বাইকে পালানোর সময় ২ জনকে ধরে ফেলে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। বাইকে করে চম্পট বাকি দুষ্কৃতীদের, তাদের খোঁজে তল্লাশি পুলিশের। দোকানের সমস্ত সোনা-রুপোর গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা। 

সোনারপুরেও সোনার দোকানে ডাকাতি হয়েছিল

এর আগে সোনারপুরে এমন একটি ঘটনা হয়েছিল। যেখানে দুপুরে স্থানীয় ‘চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউস’-এ  দুপুরে হানা দেয় তিনজন দুষ্কৃতী।  দোকানের কর্মচারী শম্ভুনাথ চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন। তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  জানা গিয়েছে, ২টি বাইকে করে তিনজন ব্যক্তি দোকানে এসেছিল। প্রত্যেকের মুখে হেলমেট ছিল। মনে করা হচ্ছে, পরিচয় গোপন করার কারণেই এই হেলমেট ব্যবহার করেছিল তারা । দোকানের মালিক অজয় মন্ডল তখন বাড়িতে খেতে গিয়েছিলেন। এই সুযোগেই দোকানে ঢুকে প্রায় ৪০ লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে নেয় ওই দুষ্কৃতীরা। যাওয়ার সময় যাকে কোনও প্রমাণ না থাকে সেই কারণে ওই দুষ্কৃতীরা সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

কয়েক মাস আগে একটি খবর প্রকাশিত হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল চন্দননগরের কুণ্ডুঘাটে ফাঁকা বাড়িতে ৬ বছরের শিশুর রহস্যমৃত্যু। ছেলেকে শ্বাসরোধ করে খুন করেছে ডাকাতরা, দাবি করেছিলেন মৃত শিশুর পরিবারের। আলমারি খোলা, টাকা-গয়না লুঠ হয়েছে বলে দাবি। মৃত শিশুর নাম নিখিল বিশ্বাস। বুধবার শিশুর বাবা কাজে গেছিলেন। শিশুর দিদিকে স্কুল থেকে আনতে যান মা। পরিবারের দাবি, সেই সময় টেলিভিশনে কার্টুন দেখছিল শিশু। মা ফিরে এসে শিশুকে মৃত অবস্থায় দেখতে পান। পরিবারের দাবি, আলমারি ভাঙা ছিল। টাকা-গয়না লুঠ হয়েছে। ডাকাতি করতে এসে শিশুকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল।

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget