এক্সপ্লোর

Siliguri: শিলিগুড়িতে উড়ালপুলে নিয়ন্ত্রণ হারাল স্কুটি, মৃত ১

Siliguri News: স্কুটিতে করে দুই বন্ধু যাচ্ছিল সেই সময় তাদের স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়াল পুলের  ধারে থাকা গার্ড ওয়ালে ধাক্কা মারলে গুরুতর আহত হয় দুজন।

শিলিগুড়ি: উড়ালপুলে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। সেখানকার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উড়ালপুলের ওপরে পথ দুর্ঘটনা। ঘটনায় একজনের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। স্থানীয় সূত্রে খবর, স্কুটিতে করে দুই বন্ধু যাচ্ছিল সেই সময় তাদের স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়াল পুলের ধারে থাকা গার্ড ওয়ালে ধাক্কা মারলে গুরুতর আহত হয় দুজন। এরপর তাদেরকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সুরজ দাস বলে এক যুবককেকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। পাশাপাশি অবস্থা আশঙ্কা জনক হওয়ায় মহম্মদ আমনকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ি একটি নার্সিংহোমে। জানা গিয়েছে যুবকের পায়ে ও মুখে ছাড়াও শরীরের আরও বিভিন্ন জায়গায় গুরুতর চোট রয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে সকাল সকাল এমন দুর্ঘটনা এলাকায়, তা চোখের সামনে দেখার পর আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

দিনকয়েক আগেও শহরে ঘটে যায় পথ দুর্ঘটনা। শহরের এক্কেবারে প্রাণকেন্দ্রে। পার্কস্ট্রিটে গত সোমবার সকালের ব্যস্ত সময়ে রেলিংয়ের ওপর উঠে পড়ে বাস।

হাওড়া থেকে যাদবপুর যাচ্ছিল বাসটি। পার্ক স্ট্রিটে এসে হঠাৎই রেলিং ভেঙে ডিভাইডারে উঠে পড়ে চলন্ত বাসটি। হাওড়া থেকে আসা সরকারি বাসটিতে ছিলেন অনেক যাত্রীই । তারমধ্যে ৫ জন আহত হন। গুরুতর আহত একজনকে ভর্তি করা হয় হাসপাতালে।  কেন ঘটল এই দুর্ঘটনা? বেপরোয়া গতি নাকি যান্ত্রিক ত্রুটি ? খতিয়ে দেখে পুলিশ। বাসের ট্রাই রড ভেঙে যাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণেই বাস দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমানের কথা জানায় পুলিশ। সরকারি বাসের রক্ষণাবেক্ষণ কি ঠিকঠাক হয়? পরীক্ষা না করেই যাত্রী নিয়ে বেরিয়েছিল সরকারি বাস? ওঠে প্রশ্ন। 

তারও আগে ই এম বাইপাসের ওপর অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনায় আহত হন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। প্রিন্স আনোয়ার শা রোড কানেক্টরে ৩টি গাড়ির সংঘর্ষে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হন ২ জন। সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসার পর আত্মীয়র সঙ্গে অটোয় বাড়ি ফিরছিলেন বৃদ্ধ। স্থানীয়দের দাবি, ভুল রুটে এসে একটি অ্যাপ ক্যাব প্রথমে অটোয় ধাক্কা মারে। এরপরই পাশ দিয়ে যাওয়া গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগে। ৩টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ গিয়ে ওই বৃদ্ধ এবং অটোর চালককে উদ্ধার করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget