এক্সপ্লোর

Weather Update: বাড়বে গরম-অস্বস্তি, বিপর্যস্ত জনজীবন, জৈষ্ঠ্যের দহনজ্বালায় পুড়ছে বাংলা

Siliguri Weather Update: আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি। আগামী কয়েকদিন এইরকম আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

বাচ্চু দাস, শিলিগুড়ি: তাপপ্রবাহে (Heat Wave) বিপর্যস্ত জনজীবন। গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও (Siliguri) হাঁসফাঁস গরমে নাজেহাল শহরবাসী। শহরের রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য। এই গরমের কারণে রাস্তাঘাটে লোকজন নেই। ব্যবসায়ীদের দাবি, সেই কারণে কমেছে বিক্রিও। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি। আগামী কয়েকদিন এইরকম আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

গরমে নাজেহাল বঙ্গবাসী:  অসহ্য় গরমে অতিষ্ঠ বঙ্গবাসী। কারণ, শুরু থেকেই জ্বালা ধরাচ্ছে জ্যৈষ্ঠ। দুপুরের রোদে রাস্তায় বেরোলেই যেন পুড়ে যাচ্ছে শরীর।কিন্তু প্রচণ্ড এই তাপদাহ থেকে রেহাই মিলবে কবে? সুখবর দিতে পারেনি আবহাওয়া দফতর।পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এক সপ্তাহ পশ্চিমের জেলাযগুলিতে লু বইবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। কলকাতাতেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গেও বাড়বে গরম-অস্বস্তি। তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পংয়ে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। মঙ্গল ও বুধবার গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।                                                     

কবে মিলবে স্বস্তি?

কলকাতার পাশাপাশি জ্যৈষ্ঠ-জ্বলুনি জেলাতেও। রোদচশমা, ছাতা বা শরীর ঢাকা পোশাক- কোনও কিছুতেই যেন স্বস্তি মিলছে না। জরুরি কাজে যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁরা গলা ভেজাচ্ছেন ডাবের জল বা আখের রসে। দেদার বিক্রি হচ্ছে তালের শাঁস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম সহ পশ্চিমের সব জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। শনি ও রবিবার সকালে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও, বিকেলের পর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলের ২ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।         

আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget