এক্সপ্লোর

Siliguri : দুয়ারে সরকার শিবিরে ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ, শিলিগুড়িতে ফের গ্রেফতার ৩

শিলিগুড়ি পুরসভার ৫ নং বরোর অধীনে শিউমঙ্গল হাইস্কুলে সরকারি শিবিরের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলআপ করার জন্য সাধারণ নাগরিকের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

মলয় চক্রবর্তী, শিলিগুড়ি : দুয়ারে সরকার শিবিরে ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগে ফের গ্রেফতার ৩ জন। শিলিগুড়ি পুরসভার ৫ নং বরোর অধীনে শিউমঙ্গল হাইস্কুলে সরকারি শিবিরের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলআপ করার জন্য সাধারণ নাগরিকের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল। অভিযুক্তদের চিহ্নিত করে গতকাল তাদের গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম- বিপ্লব পাল, মহেশ্বর বর্মণ ও মিন্টু কুমার সিং।

শিলিগুড়ি পুরসভার ৫ নম্বর বরোর অধীনে এর আগেও ওই স্কুল থেকে ফর্ম ফিলআপ করার সময় টাকা নিতে গেলে হাতেনাতে ধরে ফেলেন শিলিগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গৌতম দেব। এরপরেই গৌতমবাবু পুলিশ কমিশনারকে নির্দেশ দেন, শিলিগুড়ি এবং শহর সংলগ্ন এলাকায় যেসব ক্যাম্প চলছে সেগুলিতে নজরদারি বাড়াতে। 

দিনকয়েক আগে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলআপ করিয়ে টাকা নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছিল শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী বালিকা বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেই ক্যাম্পের বাইরে অতীন্দ্র মজুমদার, নবাব রায় চৌধুরী ও অপণা রায়চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিলআপ করিয়ে দিয়ে প্রতি ফর্ম পিছু টাকা নিচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে তিন জনকে গ্রেফতার করে। 

শিলিগুড়ি পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব একটি ক্যাম্প থেকে একজনকে ফর্ম ফিলআপ করে টাকা নেওয়ায় হাতেনাতে ধরেছিলেন ও পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। শিলিগুড়ি পুরসভায় পাঁচটি বোরো রয়েছে। প্রতি বোরোতে ছ’টি করে ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প করা হচ্ছে। সেরকমই একটি ক্যাম্প হয় হায়দারপাড়ার শিউমঙ্গল হাইস্কুলে। সেখানেই রীতিমতো ক্যাম্প করে ফর্ম পূরণ করছিলেন এক যুবক। ফর্ম পূরণের বিনিময়ে টাকা নিচ্ছিলেন তিনি। ক্যাম্প পরিদর্শনে গিয়ে হাতেনাতে এই যুবককে পাকড়াও করেন গৌতম দেব। অভিযুক্ত যুবককে ভক্তিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget