এক্সপ্লোর

Singer KK Death: 'গান হিট হয় অনেকের, কে কে-র মতো গলা কম জনের', সতীর্থের মৃত্যুতে বললেন বাবুল

Babul on KK: মাত্র ৫৩ বছর বয়সে কে কে-র চলে যাওয়া মেনে নিতে পারছেন না বলেও জানান বাবুল।

কলকাতা: কলকাতায় অনুষ্ঠান করতে এসে আর ফেরা হল না সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথের (কে কে) (Singer KK Death)। মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। তাতে শোকের ছায়া নেমেছে সঙ্গীত এবং বিনোদন জগতে। সতীর্থকে হারানোর যন্ত্রণা প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়ও (Babul Supriyo)। এই কী যাওয়ার বয়স, প্রশ্ন তাঁর। গান গেয়ে পরিচিতি জুটলেও, কে কে-র মতো প্রতিভা, শ্রুতি মধুর আওয়াজ খুব কম শিল্পীর বলেও মন্তব্য করেন তিনি। 

কে কে-র প্রয়াণে শোকের ছায়া

কে কে-র মৃত্যুতে শোকের ছায়া সর্বত্র। সেই পরিস্থিতিতেই নিজের মনের অবস্থা জানান বাবুল। তিনি বলেন, "একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলাম।  কে কে অত্যন্ত ভাল গায়ক ছিলেন। ভারতে রক মিউজিকের হিড়িক শুরু হলে, ওঁর গলার তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অনেকের গানই হিট হয়। কিন্তু প্লেব্যাক করার জন্য, শ্রুতিমধুর গলা থাকতে হয়, যা কানে শুনে ভাল লাগে। কে কে-র গলার আওয়াজ তেমনই ছিল।"

মাত্র ৫৩ বছর বয়সে কে কে-র চলে যাওয়া মেনে নিতে পারছেন না বলেও জানান বাবুল। তিনি বলেন, "কে কে একেবারে যাকে বলে ভাল ছেলে। গান ছাড়া অন্য কোনও কথা বলতেনও না, শুনতেনও না। কোনও পার্টিতে যেতেন না তিনি। বম্বে-তে থাকতেন, সময় পেলেই বেড়াতে যেতেন। আদ্যোপান্ত পারিপারিক মানুষ। ৫৩ বছর বয়সে চলে গেলেন! জীবন আর কত পরীক্ষা নেবে? ঘুম ভেঙে সকালের আলো  দেখতে পাওয়াই এখন বড় ব্যাপার।"

আরও পড়ুন: KK Demise: শোক-বিস্ময়-হৃদয়বিদারক, কে কে-এর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি কলেজের অনুষ্ঠানে এসে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কে কে। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি। এরপর থেকে হোটেলে ফিরে যান কে কে। সেখান থেকে CMRI হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

কে কে-র মৃত্যুর তদন্তে পুলিশ

কে কে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়রা হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ। কে কে-র সহকারী এবং হোটেলকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজও। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget