এক্সপ্লোর

Riddhi Banerjee: "বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে'' বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়

সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে। এই মুহূর্তে দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এই নিয়ে এবিপি আনন্দকে প্রতিক্রিয়া জানালেন গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: একবছরেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হল সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের (Riddhi Banerjee)। কথা না বলেই তাঁকে রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে রাখা হয়েছে। এই অভিযোগ তুলে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) ট্যাগ করে ট্যুইট করলেন গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় (Riddhi Banerjee)। তাঁর দাবি, বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে। এই মুহূর্তে দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এই নিয়ে এবিপি আনন্দকে প্রতিক্রিয়া জানালেন গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। 

বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হল সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের: একদিনে পদ্ম শিবিরে জোড়া অস্বস্তি। একদিকে জেলা সংগঠন থেকে গণ ইস্তফা। অন্যদিকে, বছর ঘুরতে না ঘুরতেই বিজেপির প্রতি মোহভঙ্গ হল সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, জলপাইগুড়ির পর উত্তর ২৪ পরগনা। দিন যত এগোচ্ছে, ততই জেলায় জেলায় বিজেপিতে চড়া হচ্ছে বিদ্রোহের সুর। একবছরের মধ্যেই বিজেপিতে মোহভঙ্গ হয়েছে সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, কথা না বলেই তাঁকে রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে রাখা হয়েছে। এরপরই এনিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ট্যাগ করে ট্যুইট করেছেন গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। 

এদিকে বিক্ষোভের আঁচ বিজেপির বারাসাত সাংগঠনিক জেলায়। জেলা সভাপতি তাপস মিত্রকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে গণ ইস্তফা দিলেন ১৫ জন পদাধিকারী। ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গণ ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তাঁরা। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রর বিরুদ্ধে কামিনি-কাঞ্চন যোগ-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে পদত্যাগপত্রে। বলা হয়েছে, দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি। নিজের পছন্দমতো লোকেদের বিভিন্ন পদে বসানো এমনকী তৃণমূলের সঙ্গে আঁতাঁতেরও অভিযোগ করেছেন বিজেপির বিদ্রোহীরা। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, “ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে, প্রমাণ করতে না পারলে কড়া পদক্ষেপ করা হবে, কেউ চলে গেলে কোনও অসুবিধা হবে না।’’

আরও পড়ুন: Babul Supriyo Oath: বিমানে সেই আপত্তিই ধনকড়ের, ফেরালেন বাবুলের আর্জি, শপথগ্রহণ ঘিরে তুঙ্গে তরজা

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget