এক্সপ্লোর

Singur News: প্রয়োজনীয় অনুমতি থাকলে তবেই কাজ, সিঙ্গুরে ভেড়ির কাজ বন্ধ করল ভূমি রাজস্ব দফতর

কাগজ পরীক্ষার আগে পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেন তিনি। যদিও ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেছেন ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: সিঙ্গুরে ঘণ্টা দেড়েক বন্ধ থাকল ভেড়ি তৈরির কাজ। আজ ঘটনাস্থলে গিয়ে জমির মালিকের থেকে কাগজপত্র দেখতে যান BLLRO-র দফতরের রেভিনিউ অফিসার। কাগজ পরীক্ষার আগে পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেন তিনি। যদিও ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেছেন ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।

সিঙ্গুরে মাছের ভেড়ি তৈরি নিয়ে নতুন বিতর্ক! জমির ও অনুমতি সংক্রান্ত কাগজপত্র পরীক্ষার জন্য, মঙ্গলবার বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হল মাটি কাটা। সিঙ্গুরের যে জমিতে একসময় গাড়ি তৈরি হওয়ার কথা ছিল, তারই একাংশে এখন চলছে মাছের ভেড়ি তৈরির কাজ। জোরকদমে মাটি কাটা হচ্ছে গোপালনগর মৌজায়।  

যা নিয়ে চরমে উঠেছে শাসক-বিরোধী তরজা। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে অন্য দিকে মোড় নেয় গোটা ঘটনা। যেখানে মাটি কাটা হচ্ছে, এদিন সেখানে যান সিঙ্গুরের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের রেভিনিউ অফিসার। জমির মালিকের থেকে কাগজপত্র দেখতে চান তিনি। টেলিফোনে কথা বলেন ঠিকাদারের সঙ্গেও। এরপরই কাগজপত্র নিয়ে অফিসে দেখা করতে বলেন রেভিনিউ অফিসার। কাগজপত্র খতিয়ে না দেখা পর্যন্ত বন্ধ রাখতে বলা হয় মাটি কাটার কাজ। 

সাধনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমরা খবর পাইনি। আমরা দেখতে এসেছি। দেখলাম যে মাটি কাটা হচ্ছে। ওখানে দু-চারজন ছিল, ওনারা বলছেন যে ইরিগেশন দফতর থেকে পার্মিশন নিয়ে করছেন। ওনারা এখন অফিসে যাবেন। এখন বন্ধ রাখতে বলেছি। যদি কাগজপত্র ঠিক থাকে, তাহলে আবার চালু করবে। 

সিঙ্গুর জমির মালিক বনমালী মাইতির কথায়, ম্যাডাম এসেছিলেন, বললেন কারও কাছে কোনও কাগজ নেই, দেখতে চাইলেন।বললাম সব কাগজ আছে, দেখানো হবে। উনি বলে গেছেন কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখতে। 

প্রায় দেড় ঘণ্টা বন্ধ রাখা হয় মাটি কাটা। যদিও পরে সিঙ্গুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক জানান, কোথায় মাটি কাটার কাজ হচ্ছে, তা দেখতে গেছিলেন রেভিনিউ অফিসার। কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। হয়ত একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কাগজপত্র ঠিক আছে, কাজও চলছে। ব্লক প্রশাসনের তরফে আবার দাবি করা হয়েছে, সিঙ্গুরে মাছের ভেড়ি নয়, জলাশয় তৈরি করা হচ্ছে। যার প্রথম উদ্দেশ্য সেচের কাজে
জল ব্যবহার এবং দ্বিতীয়ত মাছ চাষ। এদিকে জলাশয়ের প্রতিবাদে এদিন সিঙ্গুরে পোস্টার দেয় বাম যুব সংগঠন DYFI।

 রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি সিঙ্গুরে সরকার ফেস সেভিং করছে। বামেদের অদূরদর্শিতা আর তৃণমূলের হঠকারুতার কারণে একটি শিল্প সম্ভাবনা নষ্ট হয়েছে। দুটি প্রজন্ম ধংস হয়েছে। সিঙ্গুরে জলাশয়-তরজা। বিরোধীদের জবাব শাসকের। সব মিলিয়ে সিঙ্গুরে জলাশয় তৈরি নিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget