এক্সপ্লোর

CM Mamata Banerjee:"অভিভাবকদের না জানিয়েই সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয় স্কুল পড়ুয়াদের"! গুরুতর অভিযোগ প্রকাশ্যে

Students Attend Singur Mamata Rally: "অভিভাবকদের না জানিয়েই সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয় স্কুল পড়ুয়াদের"! গুরুতর অভিযোগ উঠতেই কী বললেন প্রধান শিক্ষক ?

হুগলি: অভিভাবকদের না জানিয়েই সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায় স্কুল পড়ুয়ারা ! 'অভিভাবকদের না জানিয়ে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয় স্কুল পড়ুয়াদের', সিঙ্গুরের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব অভিভাবকরা। 'শেষ মুহূর্তে প্রশাসনের শীর্ষস্তর থেকে নির্দেশ এসেছিল। অভিভাবকদের জানানোর সুযোগ হয়নি', প্রশাসনের নির্দেশ মেনে এটা করতে হয়েছে, স্বীকার প্রধান শিক্ষকের।

 

আরও পড়ুন, 'বিজেপি, তৃণমূল, সিপিএম...সবাই ভোটে দাঁড়াতে বলেছে', দাবি RG করে নিহত চিকিৎসকের মায়ের

ঠিক ১০ দিন আগে, সিঙ্গুরে এসেছিলেন প্রধানমন্ত্রী।টাটাদের কারখানা যে জমিতে হওয়ার কথা ছিল, ঠিক সেখানেই সভা করেন নরেন্দ্র মোদি। ভোটের মুখে সেই জমিতে নতুন করে কোনও শিল্প বা কারখানার ঘোষণা করবেন প্রধানমন্ত্রী- এমন আশায় বুক বেঁধেছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব থেকে সিঙগুরের বাসিন্দা! কিন্তু সিঙ্গুরবাসীকে শুনতে হয় অন্য কথা!মুখ্য়মন্ত্রীর সভা থেকেও বড় কোনও ঘোষণা হল কী ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, "সিঙ্গুরে দাঁড়িয়ে বলছো, আমি বাংলার জন্য এটা করব। টেলিপ্রম্পটার দেখে। লিখে নিয়ে আসে। হিন্দিতে বাংলা করে লিখে নিয়ে আসে। বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন। ৪ বছর ধরে বাংলায়, বাংলার আবাসের টাকা দেয় না। রাস্তার টাকা দেয় না। ১০০ দিনের কাজের টাকা দেয় না। সর্বশিক্ষার টাকা দেয় না। জলের টাকা দেয় না। মানুষের টাকা দেয় না। "

বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেছিলেন, 'আজ সিঙ্গুরের মানুষ দুঃখ পেয়েছে। কারণ আপনি নতুন কোনও কিছু করেননি। আর আমি জিজ্ঞাসা করছি মমতা দিদি, এর জন্য জবাবদিহি কে করবে?' না নরেন্দ্র মোদি!না মমতা বন্দ্যোপাধ্যায়!সিঙ্গুরের ন্যানো কারখানার জমি নিয়ে স্পিকটি নট, দু'জনেই!জারি রয়েছে কেবল রাজনীতির লড়াই! বিরোধী দলনেতা   শুভেন্দু অধিকারী বলেছিলেন, টাটা গোষ্ঠীর তৈরি করা কারখানাকে  ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে টাটাকে তাড়ানো হয়েছিল। উনি কখনও গিয়ে সরষের বীজ ছড়িয়েছেন, কখনও JCB মেশিন (মাটি কাটার যন্ত্র) দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন। কিন্তু কোনওটাই সফল হয়নি। সিঙ্গুর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। তাই ১৫ বছরে কোনও বড় বিনিয়োগ, বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। এক এক করে পেট্রো কেমিক্যাল-সহ আমাদের নানা বড় বড় গোষ্ঠী পশ্চিমবঙ্গ ছেড়েছে। মোট শিল্প চলে যাওয়ার সংখ্যা ৬ হাজার ৮৮৮টা, এই ১৫ বছরে। 
 
তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, সিঙ্গুরে কখনই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস শিল্প বা টাটার বিরুদ্ধে বলেনি। বলেছে শিল্পের জমিতে শিল্প হবে। তিন ফসলি জমি সরকার জোর করে অধিগ্রহণ করতে আমরা দেব না। কারণ এর সঙ্গে বহু কৃষক, কৃষিজীবী পরিবার খেতমজুরের পরিবার জড়িত। এটা কৃষিনীতি, শিল্পনীতি ও জমিনীতির বিষয়। টাটা তো এখনও পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণে কাজ করছে, কোনও সমস্যা নেই তো। শুভেন্দু অধিকারীরা ভুল বুঝিয়ে এসব বলছে। শুভেন্দু অধিকারী তো সেইসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন। এত যদি আপত্তি থাকে, তখন বলেননি কেন। সিঙ্গুরে গাড়ি কারখানার স্বপ্ন দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। স্বপ্ন পূরণ হয়নি। নরেন্দ্র মোদি-মমতা বন্দ্য়োপাধ্য়ায় সিঙ্গুর ঘুরে গেলেন!কিন্তু কারখানা কি হবে কোনওদিন?স্পষ্ট হল না।

সেরা শিরোনাম

Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget