এক্সপ্লোর

SIR Draft List in West Bengal: ভোটারতালিকা থেকে নাম বাদ গেল কেন, লেখা রয়েছে কারণও, বিহারে হয়নি, পশ্চিমবঙ্গে করে দেখাল নির্বাচন কমিশন

West Bengal Draft Voter List: মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহেই পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। আপাতত খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। আনম্যাপড ভোটারের সংখ্যাও ৩০ লক্ষ, অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও ভাবে তাঁদের সংযোগ বের করা যায়নি। কী কারণে, কার নাম বাদ গেল, তার কারণও উল্লেখ করা রয়েছে খসড়া ভোটার তালিকায়। 

মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর তাতেই বাদ পড়া ভোটারের নামের পাশে, নাম বাদ দেওয়ার কারণও উল্লেখ রয়েছে। নামের পাশে হয় মৃত, নয়ত অনুপস্থিত, অথবা ডুপ্লিকেট, এমন কারণের উল্লেখ রয়েছে। তবে এই সংক্রান্ত কোনও অসঙ্গতি চোখে পড়লে BLO-কে গিয়ে জানানো যাবে। কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কেন 'অনুপস্থিত' লেখা রয়েছে, প্রশ্ন নিয়ে যেতে পারেন যে কেউ। অনুপস্থিত থাকলে সেকথাও জানানো যাবে, সেই মতো সাহায্য় করতে হবে BLO-দের। 

আবার, নিজের পরিবার, প্রতিবেশী বা পরিচিত কেউ যদি মারা গিয়ে থাকেন, তার পরও যদি সেই ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকে, সেক্ষেত্রেও অভিযোগ জানানো যাবে। SIR-এ এই প্রথম বাদ যাওয়া নামের পাশে, কারণের উল্লেখ করল নির্বাচন কমিশন। বিহারে SIR-এর সময় বাদ পড়া নামের পাশে, নাম বাদ দেওয়ার কারণ লেখা ছিল না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই প্রথম বার নাম বাদ দেওয়ার কারণ উল্লেখ করল নির্বাচন কমিশন। 

এদিন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে, তাতে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকায় নিখোঁজ ভোটারের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮। খসড়া তালিকায় মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২।  স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬। খসড়া তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা দেখানো হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮। 

খসড়া তালিকায় নাম না থাকলে, অর্থাৎ বাদ যাওয়ার তালিকায় নাম থাকলে দুশ্চিন্তার কারণ নেই। তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তা খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে। ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি অবধি শুনানি এবং ভেরিফিকেশন চলবে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

নির্বাচনের কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলবে তালিকা। কমিশনের অ্যাপ ECINET-এও প্রকাশিত খসড়া ভোটার তালিকা। GOOGLE PLAY STORE বা APP স্টোর থেকে ডাউনলোড করা যাবে ECINET অ্যাপ।

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget