এক্সপ্লোর

West Bengal SIR : SIR-এ ২৭ লক্ষ ভোটারের নথি ফের যাচাইয়ের নির্দেশ পর্যবেক্ষকদের : সূত্র

SIR News : এই মুহূর্তে রোল অবর্জাভার, মাইক্রো-অবজার্ভাররা সমস্ত নথি চেক করছেন। ২১ ফেব্রুয়ারি স্ক্রুটিনির শেষ দিন।

রুমা পাল, কলকাতা : SIR-শুনানি শেষ। আগামী ২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তাতে বাদ যাবে কত নাম ? এনিয়ে চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, ২৭ লক্ষের নথি ফের যাচাই করতে বলেছেন পর্যবেক্ষকরা। এমনই খবর সূত্রের। 'আরও ৫০ লক্ষ ভোটারের ভাগ্য এখনও ERO-দের হাতে। কমিশনের চাওয়া তথ্য না আসায় অমীমাংসিত ৫০ লক্ষের ভাগ্য। ERO, AERO-দের ভুলে আপলোড হয়নি ১ লক্ষ ১৪ হাজারের নথি।' খবর সূত্রের। এই লক্ষাধিক ভোটারের ৬০%ই অবৈধ বলে মনে করছে কমিশন।

সূত্রের আরও খবর, গাফিলতির জন্য ERO, AERO-দের শোকজ করতে চলেছেন CEO। বৈধ হয়েও নথি আপলোড না হলে বাড়িতে BLO পাঠাবে কমিশন। বাড়িতে BLO পাঠিয়ে ফর্ম-৬ পূরণ করানো হবে বলে খবর সূত্রের। প্রসঙ্গত, এই মুহূর্তে রোল অবর্জাভার, মাইক্রো-অবজার্ভাররা সমস্ত নথি চেক করছেন। ২১ ফেব্রুয়ারি স্ক্রুটিনির শেষ দিন।

শুনানি শেষ হয়ে গেছে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এখন প্রশ্ন হল, মোট কত সংখ্য়ক নাম বাদ যাবে চূড়ান্ত তালিকা থেকে ? নির্বাচন কমিশন সূত্রে দাবি, ২৭ লক্ষ ভোটারের নথি ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা। অন্য়দিকে, এখনও ৫০ লক্ষ ভোটারের ভাগ্য ERO-দের হাতে। তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে, না থাকবে না? তা নিয়ে এখনও সংশয় রয়েছে। কমিশন সূত্রে দাবি, ERO, AERO-দের ভুলের জন্য ১ লক্ষ ১৪ হাজার ৭৭২জন ভোটারের নথি আপলোড করা হয়নি। কমিশন নিশ্চিত, এদের মধ্যে ৬০ শতাংশ অবৈধ ভোটার। কিন্তু বাকি ৪০ শতাংশ ?

অন্য়দিকে, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও যদি কোনও ভোটারের নথি আপলোড না হয়ে থাকে, তবে তাঁর বাড়িতে BLO পাঠিয়ে ৬ ফর্ম পূরণ করাবে কমিশন। ১৪ ফেব্রুয়ারি SIR শুনানি শেষ হয়ে গেছে। নথি আপলোডও বন্ধ হয়ে গেছে ওইদিনই। এই পরিস্থিতিতে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই। এর আগে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের করা মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ক্ষমতা বুঝিয়ে, প্রধান বিচারপতির বেঞ্চ বলে দেন, কমিশন প্রয়োজন মনে করলে ERO বা AERO-দের বদল করতে পারবে। এই প্রেক্ষাপটে, কমিশন সূত্রে দাবি, গাফিলতির অভিযোগে এবার ERO, AERO-দের একাংশকে শো-কজ করতে চলেছেন পশ্চিমবঙ্গের CEO মনোজকুমার আগরওয়াল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget