এক্সপ্লোর

Election Commission: পশ্চিমবঙ্গে SIR কবে? নির্ঘণ্ট ঘোষণা হতে পারে কালই, জোর প্রস্তুতি নির্বাচন কমিশনে

SIR in West Bengal: কালই পশ্চিমবঙ্গে SIR-এর ঘোষণা হতে পারে বলে বলে জানা যাচ্ছে।

কলকাতা: বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই আবহেই সোমবার গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। আর কালই পশ্চিমবঙ্গে SIR-এর ঘোষণা হতে পারে বলে বলে জানা যাচ্ছে। (SIR in West Bengal)

বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গে SIR হবে বলে আগেই জানিয়েছিল কমিশন। সেই মতো বিগত কিছু দিন ধরে তৎপরতাও দেখা গিয়েছে। বুথস্তরের আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে, SIR প্রক্রিয়া বোঝানো হয়েছে দফায় দফায়, দেখা হয়েছে ব্যবস্থাপনাও। তবে পশ্চিমবঙ্গে SIR-এর দিনক্ষণ এখনও প্রকাশ হয়নি। সব ঠিক থাকলে কালই সেই ঘোষণা হয়ে যেতে পারে। (Election Commission)

সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে, বিকেল ৪টে বেজে ১৫ মিনিটে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। সেখানেই পশ্চিমবঙ্গে SIR-এর ঘোষণা হতে পারে বলে খবর। নির্বাচন কমিশন সূত্রে খবর, কালকের সাংবাদিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালই সব ঠিক হয়ে গিয়েছে বলে খবর। 

পশ্চিমবঙ্গে SIR-এর প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ধাপে ধাপে হবে কি না, কোথায় কবে হবে, তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। ২০২৬ সালে যে সমস্ত রাজ্যে নির্বাচন রয়েছে, সেখানে আগে SIR হবে কি না, তা নিয়েও জল্পনা চলছে এই মুহূর্তে। সেই সব জল্পনার অবসান আগামী কাল হতে চলেছে বলে খবর। অক্টোবরেই নির্ঘণ্ট প্রকাশ হতে পারে বলে আগেই ইঙ্গিত মিলেছিল।

SIR নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতির পারদ চড়ছে লাগাতার। তৃণমূল জানিয়েছে, একটি বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলবে না তারা। অন্য দিকে, বিজেপি-র দাবি, ১ কোটির বেশি ভোটারের নাম বাদ যেতে পারে। পাশাপাশি, বুথস্তরের আধিকারিকদের নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগের পর ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের BLO পদ থেকে সরানো হয়েছে আলাউদ্দিন মোল্লাকে। তিনি তৃণমূলের পদাধিকারী বলে দাবি করেছিলেন শুভেন্দু। এর পরই রিপোর্ট তলব করে কমিশন। ওই এলাকায় নতুন BLO নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

বিধানসভা ভোটের আগে SIR ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে এই মুহূর্তে। আর তাতে বার বার চর্চায় উঠে আসছেন এই BLO-রা। কারণ, ভোটার তালিকার বিশেষ সংশোধন ও নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন BLO-রাই। কিন্তু কাদের করা হচ্ছে BLO? তা নিয়ে বারবার তৈরি হচ্ছে বিতর্ক।

সেরা শিরোনাম

SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget