এক্সপ্লোর

SIR এ এনুমারেশন ফর্ম বিলি শুরু আজ, বাড়িতে দিয়ে যাবেন BLOরা, ফর্মে কী কী লিখতে হবে

SIR In West Bengal: বাড়িতে এসে কী কী চাইবেন BLO-রা? তাঁরা কি জেরা করবেন বাড়ির লোককে? অনেক নথি চেয়ে বলবেন? কী লিখতে হবে এনুমারেশন ফর্মে? 

কলকাতা : মঙ্গলবার তৃণমূল বনাম বিজেপির কর্মসূচির টক্কর। SIR-এর প্রতিবাদে কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। পানিহাটিতে পাল্টা মিছিল করবেন শুভেন্দু অধিকারী। এদিন থেকেই এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। অনেকেরই মনে প্রশ্ন, বাড়িতে এসে কী কী চাইবেন BLO-রা? তাঁরা কি জেরা করবেন বাড়ির লোককে? অনেক নথি চেয়ে বলবেন? কী লিখতে হবে এনুমারেশন ফর্মে? 

আজ থেকে বাড়ি বাড়ি BLO-রা। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম বিলি। বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম। জানা গিয়েছে, ফর্মে লিখতে হবে জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, অভিভাবকের নাম, এপিক নম্বর। এনুমারেশন পর্ব মিটলে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এরপর ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। খসড়া তালিকা নিয়ে আপত্তি থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানানো যাবে। হিয়ারিং ও ভেরিফিকেশন চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। ৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। 

কী কী তথ্য দিতে হবে এনুমারেশন ফর্মে? 

নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটারের না, ভোটার কার্ডের নম্বর, ঠিকানা ছাপা থাকবে ফর্মের ওপর। সেই সঙ্গে থাপা থাকবে পার্ট নম্বর, বুথ নম্বর এবং ভোটার কার্ডের পুরনো ছবি।  ছাপানো দু'টি এনুমেরেশন ফর্ম দেওয়া হবে প্রতি ভোটারকে। পুরনো ছবির পাশে লাগাতে হবে ভোটারের সাম্প্রতিক ছবি। লিখতে হবে, জন্মের তারিখ ও মোবাইল নম্বর। আধার নম্বর দিতেও পারেন, নাও পারেন। পরের কলামে লিখতে হবে বাবার নাম এবং যদি থাকে, তাহলে তাঁর এপিক নম্বর। লিখতে হবে মায়ের নাম। এবং যদি থাকে তাঁর ভোটার কার্ডের নম্বর। ভোটার বিবাহিত হলে জানাতে হবে স্বামী বা স্ত্রীর নাম। স্বামী বা স্ত্রীর এপিক থাকলে দিতে হবে তার নম্বর।  

দু'কপি ফর্ম দেওয়া হবে ভোটারদের। যার মধ্যে একটি ফর্ম BLO জমা নিয়ে নেবেন। আর একটি কপি ভোটার রিসিভ করে নিজের কাছে রেখে দেবেন। সেটিতেও BLO-র সই থাকবে। এই প্রক্রিয়া চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।

কিন্তু দায়িত্ব পেয়ে কাজের শুরুতেই, যেভাবে হুমকি-হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে ক্রমেই BLO-দের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। তাঁদের প্রশ্ন, এখনই এই অবস্থা হলে, এরপর কী হবে?

সেরা শিরোনাম

Baruipur incident : কীভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ ? বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
কীভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ ? বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
WBSSC Upper Primary: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget