এক্সপ্লোর

SIR All Party Meeting: 'কোনও বৈধ ভোটার বাদ যাবে না', সুজন বললেন, 'জন্মস্থান খুঁজে নাগরিকত্ব ঘোষণা করা কমিশনের কাজ নয়'

All Party Meeting: যদিও সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক বৈঠকে একাধিক প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল তৃণমূল থেকে শুরু করে বামেরা।

কলকাতা : 'কোনও বৈধ ভোটার বাদ যাবে না।' SIR-নিয়ে সর্বদলীয় বৈঠকের পরেই এমন আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। যদিও সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক বৈঠকে একাধিক প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল তৃণমূল থেকে শুরু করে বামেরা। অন্যদিকে, এসআইআর-কে স্বাগত জানিয়েছে বিজেপি।

সর্বদলীয় বৈঠকে এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তোলার কথা জানায় তৃণমূল। অরূপ বিশ্বাস বলেন, "আমরা প্রশ্ন করেছিলাম যে ২০০২ সালে যখন এসআইআর হয়েছিল,তখন সেটা শেষ হতে দুই বছর সময় লেগেছিল। কেন আজ আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন ? মাত্র দুই-আড়াই মাসের মধ্যে আজ বাংলার ৮ কোটি-সাড়ে ৮ কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছেন কোন রাজনৈতিক দলের কথায় ? কাদের ইঙ্গিতে ? কাদের খুশি করার জন্য নির্বাচন কমিশন এই কাজ করছে ? এই প্রশ্ন আজ আমরা নীতিগতভাবে করেছি। তার কোনও সদুত্তর আমরা পাইনি। নির্বাচন কমিশনের কোনও অধিকার নেই মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। ভারতের নাগরিক, এই সার্টিফিকেট নির্বাচন কমিশন দিতে পারে না। সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মানত্য দিল। আর নির্বাচন কমিশন বলল, আধার কার্ড আইডেটটিটি, নট আ সিটিজেনশিপ। এটা একেবারে পূর্বপরিকল্পিত। এনআরসি এবং সিএএ চালু করার জন্য তারা সুপরিকল্পতিভাবে এটা করছে।" 

একইভাবে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "নির্ভুল ভোটার লিস্ট নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয়। ১২টা সার্টিফিকেটের কথা বলা হয়েছে। একটাতে লেখা আছে যে এটা নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে বাকি ১১টা কি নাগরিকত্বের প্রমাণ ? বলতে পারেনি। দুই, সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এটা বলার অধিকার নির্বাচন কমিশনকে কে দিয়েছে ? এরকম অনেক জায়গা আছে যাদের কাছে ১১টার কোনওটাই নেই।  একমাত্র হয়ত আধার আছে। বাকিগুলোর নেই। সেগুলোর ক্ষেত্রে কী হবে ? ওরা বলেছে এগুলো আমরা দেখব।" 

নির্বাচন কমিশনের এসআইআর ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিজেপি। শিশির বাজোরিয়া বলেন,  "বিএলএ-র নাম আমরা খুব কম দিলাম। ইচ্ছাকৃতভাবে আমরা কম দিলাম। যত নাম দিলাম, ওদের কাছে হুমকি-ধমকি আসতে শুরু করে দিয়েছে। অবাক লাগল, আজ তৃণমূল বলছে বিএলএ-দের সুরক্ষা দিন। আমরা সহমত হলাম। আপনারা যখন বিএলএ ২-র জন্য সুরক্ষা চাইছেন, বিএলএ-২ তো প্রত্যেক বুথে যাবেন। অলরেডি এটা আরম্ভ হয়ে গেছে... হুমকি-ধমকি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি প্রায় ৬ হাজার ভুল বিএলও নিযুক্তির লিস্ট দিয়েছি... তার কী অ্যাকশন হয়েছে সেটা একটু দেখান।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget