এক্সপ্লোর

SIR Voters List: BLO-র নামে পাশেই লেখা 'বিবেচনাধীন'! সংশয়ে ২ বুথ লেভেল অফিসার

WB SIR Final Voter List: ভোটার তালিকায় দুই BLO র নাম থাকলেও,  পাশে লেখা Adjudication।

কলকাতা: চূড়ান্ত ভোটার তালিকায় সব জেলা মিলিয়ে আপাতত ৭ লক্ষের বেশি নাম 'ডিলিটেড'। খসড়া ভোটার তালিকায় আগেই বাদ গেছিল ৫৮ লক্ষের নাম। সব মিলিয়ে রাজ্যজুড়ে আপাতত মোট ৬৫ লক্ষের বেশি নাম বাদ, খবর কমিশন সূত্রে। 

এদিকে, ভোটার তালিকায় দুই BLO র নাম থাকলেও,  পাশে লেখা 'বিবেচনাধীন'। যা নিয়ে সংশয়ে ২ বুথ লেভেল অফিসার। কাটোয়া ১ নম্বর ব্লকে ধরা পড়েছে অবাক ছবি। প্রকাশিত ভোটার তালিকায় BLO আয়েশা খাতুনের নাম বিচারাধীন তালিকায়। আদালতের রায়ের উপর নির্ভর করে অপেক্ষায় ২ BLO। 

এক বিএলও-এর দাবি, ছ'জনের বাবার নাম এসেছে তাঁর বাবার নামে। কীভাবে হল এসব প্রশ্ন তুলছেন তিনি। 

ভোটের আগে কার্যত ভোটারদের রেজাল্ট আউট! SIR-এর পর শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে প্রায় সাড়ে ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ গেল। চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের। এর মধ্যেই রয়েছে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ৬০ লক্ষের বেশি ভোটারের নাম।  

SIR-এ চূড়ান্ত ভোটার তালিকায় সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম বাদ পড়েছে।আর লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিচারাধীন। অর্থাৎ সব মিলিয়ে ১ কোটি ভোটারের ভোটাধিকার আপাতত প্রশ্নের মুখে।

লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন জানিয়েছে, সেই নথি যাচাইয়ের পর যেমন যেমন নিষ্পত্তি হবে, তেমনভাবে উপযুক্ত নামগুলি ঘোষণা করে দেওয়া হবে। 

শনিবার নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে, সেই অনুযায়ী ফর্ম 6 এবং ফর্ম 6A পূরণ করে নতুন নাম উঠেছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ফর্ম 8 পূর্ণ করায় আরও ৬ হাজার ৬৭১ জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। অন্যদিকে, ফর্ম 7-এর মাধ্যমে নাম বাদ গেছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের।                                                                                        

সেরা শিরোনাম

Chorbagan Stampede Incident: চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
Chorbagan Stampede Incident: ২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
Mandarmani Death : ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?
ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?

ভিডিও

NCPI - BJP | কলকাতা পুরভোটে NCPI–র সঙ্গে বিজেপির জোট হবে কি না, তাও এখনও স্পষ্ট নয়
Madan Mitra News |
Delhi Protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভ, উত্তেজনা
Amit Shah:
Chorbagan Incident Update: চোরবাগানকাণ্ডে একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে বিশেষ তদন্তকারী দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget