এক্সপ্লোর

SIR West Bengal : কাল থেকেই এনুমারেশন দেওয়ার পর্ব শুরু, আপনার বাড়ি BLO রা এলে কারা কোন ডকুমেন্ট রেডি রাখবেন?

SIR West Bengal List of Documents Needed: এসআইআর নিয়ে কপালে ঘামের বিন্দু না জমতে দিয়ে চটপট দেখে নিন, আপনার এই নথিগুলির কোনও একটি আছে কি না।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু, বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন।
  • ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ চলবে।
  • ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, নথি প্রস্তুত রাখুন।
  • ২০০২ সালের তালিকায় নাম থাকলে অতিরিক্ত নথি লাগবে না।

ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে। হয়েছে বুথ লেভের অফিসারদের প্রশিক্ষণও। ডিউটি আওয়ার, নিরাপত্তা ইত্যাদি নিয়ে বিএলও-দের মধ্যে নানা দাবি, নানা প্রশ্ন থাকলেও প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কীভাবে ধাপে ধাপে এগোবে এই প্রক্রিয়া? কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা? এ নিয়ে সকলেরই আগ্রহ। হিসেব মতো, ৪ নভেম্বর, অর্থাৎ কাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন। বাড়ি বাড়ি এনুমারেশন দেওয়ার পর্ব চলবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। আপনার দুয়ারেও বিএলও-রা এলেন বলে। আপনি জানেন তো কী কী নথি রাখবেন আপনার হাতে। 

পশ্চিমবঙ্গে শেষবার SIR হয়েছিল ২০০২ সালে। পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তা দেখাও যাচ্ছে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে।

২০০২ সালের তালিকায় মা-বাবার নাম আছে ? 

এসআইআর নিয়ে কপালে ঘামের বিন্দু না জমতে দিয়ে চটপট দেখে নিন, আপনার নাম বা আপনার মা-বাবার নাম ২০০২ এর ভোটার তালিকায় আছে কি না। ২০০২ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের আর কোনও চিন্তাই রইল না। তাহরে আর এবার তাঁদের কোনও নথি দিতে হবে না। এমন অনেকেই রয়েছেন, যাঁরা ২০০২ এ বা তার আগে জন্মেছেন, কিন্তু ভোটার তালিকায় তাঁদের নাম তোলার বয়স ছিল না। সেক্ষেত্রে  ২০০২ সালের তালিকায় মা-বাবার নাম থাকলেও আর কোনও নথি লাগবে না।  শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে গিয়ে 'ম্যাচিং' প্রক্রিয়া করে নিতে হবে। যা অনেই ভোটারই নিজেরাই করে ফেলেছেন।  

২০০২ সালের তালিকায় নাম নেই আপনার ?  

২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নিজেদের বা মা-বাবার নাম নেই, তাঁদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে? কয়েকটি নথি এক্ষেত্রে গ্রাহ্য হবে। 

  • আপনি কি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী ? তাহলে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দিলেই হবে।
  • অথবা আপনার হাতে রাখতে হবে, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে পাওয়া ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি। 
  • ১৯৮৭ তে জন্মই হয়নি আপনার, বা তেমন কোনও নথি নেই, তেমনটা হলেও উপায় আছে। বার্থ সার্টিফিকেট আছে নিশ্চই ! পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট থাকলেও হবে।
  • সেটাও যদি না থাকে, তাহলে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র থাকলেও হবে।
  • এছাড়া ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল থাকলেও তা হাতের কাছে রাখুন। কারণ এগুলোও বৈধ নথি।
  • এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget