এক্সপ্লোর

West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর

West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি। চোরবাগানে বিপর্যয়স্থলে সিট

LIVE

Key Events
SIT in Chorbagan Issue Political Controversy started Municipal Election District News Update West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
Source : ABP Ananda

Background

কলকাতা: কী কারণে চোরবাগান সর্বজনীনে এতবড় বিপর্যয় ঘটল? কার বা কাদের গাফিলতিতে ঠাকুর দেখতে এসে প্রাণ গেল ১৯ জন নিরীহ সহ-নাগরিকের? দায়ী কে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করল রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল। এদিন SIT চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে সদস্যরা গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। 

চলে গেল ১৯টা প্রাণ! শেষ বহু পরিবার! যা কখনও হয়নি, এবার কী করে হল? কী কারণে? কাদের দায়? উদ্য়োক্তাদের? পুলিশের? কলকাতা পুরসভার? দমকলের? CESC-র? সব এজেন্সির? ভলান্টিয়াদের? কার খামতি?
কাদের খামতি? কাদের গাফলতি? কোথায় ব্য়র্থতা? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে বৃহস্পতিবার তদন্ত শুরু করল রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল বা SIT। এই তদন্ত কমিটির মাথায় রয়েছেন, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। 

কাদের দায়? অর্থাৎ সার্বিকভাবে কীভাবে এমনটা হল? তা খতিয়ে দেখবে SIT! মমতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ বলছেন, 'নতুন কমিটির প্রত্যেককে হেফাজতে নিয়ে যদি (তদন্ত) শুরু না হয়, তাহলে উপরে মাননীয়া অবসরপ্রাপ্ত বিচারপতি যতই আন্তরিকভাবে চেষ্টা করুন, প্রতিটি পদক্ষেপে পুলিশ প্রশাসন এই প্রভাবশালীদের বাঁচাবার চেষ্টা করবে। গরিব কিছু পুলিশ, হোমগার্ড, সিভিক পুলিশ, তাঁদের ঘাড়ে পুলিশ রিপোর্ট দিয়ে দায় চাপিয়ে দেবে। ট্যাম্পার করা শুরু হয়ে গিয়েছে বলে অভিযোগ আসছে। প্রাক্তন বিচারপতি শুধু পুলিশ রিপোর্টের উপর যেন তদন্ত না করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা, কথা বলা, দেখা করা, প্রতিবেশীদের সঙ্গে দেখা করা, আপনাকে করতে হবে।'

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, 'অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে তদন্ত চলছে। আমরা মনে করি এটি একটি দুর্ঘটনা। কিন্তু কোনও জায়গায় যদি কোনও বিচ্যুতি হয়ে থাকে, পুলিশের পক্ষে হয়ে থাকতে পারে, কর্তৃপক্ষের পক্ষে হয়ে থাকতে পারে, যারা অন্য নিরাপত্তা সংস্থা তাদের পক্ষে হয়ে থাকতে পারে, কেন? এতবড় একটা মর্মান্তিক ঘটনা ঘটল এরকম একটা ছোট পরিসরের মধ্যে সামান্য বৃষ্টি আসার পর, সেটা তো দেখছেন।' এই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের ভূমিকা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ঘটনার দিন গিরিশ পার্ক থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। বর্তমানে সেই মামলার তদন্ত করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে।  ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 

15:22 PM (IST)  •  23 Oct 2026

News Update: মুম্বইয়ে এবার অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' উড়িয়ে দেওয়ার হুমকি

মুম্বইয়ে এবার অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' উড়িয়ে দেওয়ার হুমকি
ই-মেলে অমিতাভ বচ্চনকে দেওয়া হল হুমকি
গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে নিশানা করার হুমকি
বোমা মেরে মুম্বইয়ের বেশ কিছু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি
মুম্বইয়ের মেয়রের দফতরেও বিস্ফোরণ ঘটানোর হুমকি

15:02 PM (IST)  •  23 Oct 2026

Chorbagan Update: চোরবাগানকাণ্ডে বিস্ফোরক দাবি ধৃতের স্ত্রীর

"চোরবাগান কাণ্ডের পর ফেসবুক লাইভ করেছিল বাবু মজুমদার" 
ফেসবুক লাইভের ভিডিও ডিলিট করা হয়েছে, দাবি চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের স্ত্রীর
"ফেসবুক লাইভে ও বলেছিল, আগেই ধরা দিতে চেয়েছিলাম"
"আমাকে কেউ বারণ করে বলেছিল, ২৭ অক্টোবরের আগে সামনে না আসতে"
"থানায় যাওয়ার ভিডিও বানিয়েছিল, কিন্তু সেই সব ভিডিও কেউ ডিলিট করে দিয়েছে"
দাবি চোরবাগানকাণ্ডে ধৃত ঘোষক বাবু মজুমদারের স্ত্রীর

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Naihati Baro Maa :নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..
নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..
West Bengal News Live : 'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
Sharadwat Mukherjee: 'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Advertisement

ভিডিও

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget