এক্সপ্লোর

Howrah News: ভোটের আগে হাওড়া স্টেশনে বিপুল টাকা-সহ রাজধানী এক্সপ্রেসের ৬ যাত্রী গ্রেফতার !

Rajdhani Express : ডাউন নিউ দিল্লি হাওড়া-রাজধানী এক্সপ্রেসে জিআরপি আধিকারিকরা তল্লাশি চালিয়ে ওই ছয় সন্দেহজভাজন যাত্রীকে গ্রেফতার করে।

সুনীত হালদার, হাওড়া : বেজে গেছে লোকসভা ভোটের দামামা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় পুলিশ-প্রশাসন। এই আবহে এবার হাওড়া স্টেশনে বিপুল টাকা-সহ রাজধানী এক্সপ্রেসের ছয় জন যাত্রীকে গ্রেফতার করা হল। বাজেয়াপ্ত করা হয় ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা।

ডাউন নিউ দিল্লি হাওড়া-রাজধানী এক্সপ্রেসে জিআরপি আধিকারিকরা তল্লাশি চালিয়ে ওই ছয় সন্দেহজভাজন যাত্রীকে গ্রেফতার করেন। তাঁদের কাছ থেকে ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। লোকসভা ভোটের আগে এত বিপুল পরিমাণ টাকা নিয়ে তাঁরা কোথা থেকে আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি। এই ঘটনায় ধৃত দুই জন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা ও চারজন লখনউয়ের বাসিন্দা। তাঁরা রাজধানী এক্সপ্রেসে চেপে কলকাতা আসছিলেন। ধৃতদের নাম - বিশ্বনাথ জানা (৩৮ ), সৌমেন জানা(২৯), সৈয়দ আসিফ (৫৩), জিসান খান মিরাজ (৩৪), মুদিত রাষ্ট্রগী (৪২ ), মোহম্মদ দানের (২৯)। এদের মধ্যে দু'জন বিশ্বনাথ জানা ও সৌমেন জানা পাঁশকুড়ার বাসিন্দা।

গতকাল সকালে হাওড়া স্টেশনে জিআরপি আধিকারিকরা তল্লাশি চালানোর সময় তাঁদের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেন। তাঁদের কাছে এত টাকার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে কোনওরকম কাগজপত্র দেখাতে পারেননি। তাঁরা দাবি করেন, ব্যবসার উদ্দেশ্যে কলকাতায় আসছিলেন। কোনও সদুত্তর না পেয়ে জিআরপি আধিকারিকরা ৬ জনকে গ্রেফতার করেন। তাঁদের হাওড়া আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন। কিছুদিন আগে ৫০ লক্ষ টাকা-সহ এক যাত্রীকে আসানসোল থেকে গ্রেফতার করে আরপিএফ। ভোটের আগে এত বিপুল পরিমাণ টাকা কী উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 

গত ফ্রেব্রুয়ারি মাসেই বিপুল পরিমাণ সোনা (gold recovery) উদ্ধার হল হাওড়া স্টেশন (howrah Station) থেকে। ঘটনায় এক জনকে পাকড়াও করে আয়কর বিভাগ। উদ্ধার হওয়া সোনার পরিমাণ ছিল ২ কিলোগ্রাম ৬৮০ গ্রাম। বাজারমূল্য় ১ কোটি ৩৭ লক্ষ টাকা।

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে এক ব্য়ক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফ জওয়ানরা। আরপিএফ সূত্রে খবর, ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়েই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। আরও জানা যায়, ওই সোনার কোনও বৈধ কাগজপত্র ছিল না। ওজন করলে দেখা যায়, ২ কেজি ৬৮০ গ্রাম সোনা রয়েছে, যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। আটক ব্যক্তিকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তির নাম বিভাস আদক। বয়স ৪২ বছর। বাড়ি হাওড়ার জয়পুরে। এই ধরনের ঘটনা যে হাওড়া স্টেশনে অতীতে ঘটেছে, তা মনে করাচ্ছেন অনেকেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?
বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Suvendu Adhikari: 'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Murshidabad Train Accident:মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলে চাঞ্চল্য
Baharampur Train Accident: লেভেল ক্রসিংয়ে কর্মচারী থাকা সত্ত্বেও কী করে দুর্ঘটনা? ঘটনাস্থলে তদন্তকারীরা
Tarapith Rath Yatra 2026: তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা, জগন্নাথ নন, রথে চড়ে নগর পরিক্রমা করেন স্বয়ং মা তারা
Mahesh Rath Yatra 2026: ৬৩০তম বর্ষে হুগলির মাহেশের রথযাত্রা, মহা-সাড়ম্বরে পূজিত হলেন প্রভু জগন্নাথ
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড তারকা কাজল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget