এক্সপ্লোর

Kulpi : বিস্ফোরণে ২ কিশোর জখম হওয়ার ৪ দিনের মাথায় ফের তাজা বোমা উদ্ধার কুলপিতে

Kulpi Bomb : দিন চারেক আগেই দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে (Bomb Blast) জখম হয় দুই কিশোর

কুলপি : বিস্ফোরণে দুই কিশোরের জখম হওয়ার ৪ দিনের মাথায়, কুলপিতে (Kulpi) ফের তাজা বোমা উদ্ধার। পুলিশি অভিযানে উদ্ধার হল ২৪টি তাজা বোমা ! আজ ফের ছামনাবনি গ্রামে তল্লাশি চালায় পুলিশ। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় ২৪টি তাজা বোমা। বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে। 

অব্যাহত বোমা-আতঙ্ক

দিন চারেক আগেই দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে (Bomb Blast) জখম হয় দুই কিশোর। কালভার্টের তলায় রাখা ছিল বোমা। অজান্তে তা তুলে নিয়ে ছুড়তেই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই ঘটনায় মোট ৬জনকে গ্রেফতার করে পুলিশ। এনিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা।

সাঁইথিয়া, কেশপুর, মিনাখাঁর পর কুলপি। বোমা ফেটে অঙ্গহানি এবং মৃত্যু চলছেই ! রেহাই পাচ্ছে না ছোটরাও ! বুধবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমা ফেটে প্রাণ যায় ন’বছরের এক বালিকার। এরপর দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয় দুই কিশোর।

বুধবার দুপুরে হঠাৎই বোমার শব্দে কেঁপে ওঠে কুলপি থানা এলাকার ছামনাবনি গ্রাম। স্থানীয় সূত্রে খবর, এই কালভার্টের উপরে বসে ছিল কয়েকজন কিশোর। কালভার্টের নীচে প্লাস্টিকে মোড়া কিছু একটা জিনিস দেখতে পায় তারা। কৌতুহলের বশে একজন সেটি তুলে নিয়ে, কালভার্টের দেওয়ালে ছুড়ে মারে। তখনই প্রচণ্ড শব্দে ফেটে যায় সেই জিনিসটি। গুরুতর জখম হয় দুই কিশোর।  পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, কৌটো বোমা ফেটে জখম হয়েছে দুই কিশোর। তাদের শরীরে বিভিন্ন জায়গায় রয়েছে স্পিলন্টারের ক্ষত।

এর আগে ২৫ অক্টোবর, কাঁকিনাড়ায় রেললাইনের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হয় ৭ বছরের এক শিশুর। বিস্ফোরণে হাত উড়ে যায় ১০ বছরের এক বালকের। ২৮ অক্টোবর, সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতীদের মজুত বোমার হদিশ পেয়ে যাওয়ায়, ৫ নাবালককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। গত সোমবার, সাঁইথিয়ায় গ্রাম দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠী-বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর। সেখানেও গুরুতর জখম হয় ১৪ বছরের কিশোর। আর বুধবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় মামা বাড়িতেই বোমা ফেটে মৃত্যু হয় নাবালিকার। আরও কতবার এইভাবে সন্ত্রাসের বলি হবে শৈশব ? প্রশ্ন উঠছে এই ঘটনা ঘিরে।

আরও পড়ুন ; কালভার্টের নীচে প্লাস্টিকে মোড়া ছিল, কুলপিতে বোমা ফেটে জখম ২ কিশোর; গ্রেফতার ৬

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
Annapurna Yojana: ২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget