এক্সপ্লোর

Budge Budge Municipality : নেওয়া হয়নি পুর-অনুমতি, হাইকোর্টের নির্দেশে শুরু তৃণমূল কাউন্সিলরের অবৈধ নির্মাণ ভাঙার কাজ

Budge Budge Municipality : অভিযোগ ওঠে, বজবজ পুরসভার কোনও অনুমতি ছাড়াই বাড়িটি তৈরি করেছিলেন এই তৃণমূল নেতা

জয়ন্ত রায়, বজবজ : কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছিল আগেই। আজ থেকে শুরু হল বজবজের (Budge Budge) তৃণমূল নেতা ও বর্তমানে কাউন্সিলরের অবৈধ নির্মাণ ভাঙার কাজ। নজরদারিতে ছিল পুলিশ ও বজবজ পুরসভা কর্তৃপক্ষ। পুরসভার অনুমতি না নিয়েই বাড়ি তৈরির কথা স্বীকার করেছেন অভিযুক্ত শাসক নেতা।

একের পর হাতুড়ির ঘায়ে ভেঙে পড়ছে পাঁচতলা বাড়ির অংশ। কড়া নজরদারিতে নীচে দাঁড়িয়ে পুলিশ ও পুরসভার কর্তারা। মঙ্গলের সকালে দক্ষিণ ২৪ পরগনার বজবজে এভাবেই শুরু হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ ভাঙার কাজ। যাঁর বাড়ি ভাঙা হয়, তিনি তৃণমূল পরিচালিত বজবজ পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান, বর্তমানে ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ লুৎফর হোসেন। কিন্তু কেন ভাঙা হল তাঁর এই বাড়ি ? অভিযোগ ওঠে, বজবজ পুরসভার কোনও অনুমতি ছাড়াই বাড়িটি তৈরি করেছিলেন এই তৃণমূল নেতা। এমনকী বাড়ি তৈরির সময় সরকারি জমির একাংশও দখল করে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। 

পরবর্তীকালে এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন স্থানীয় বাসিন্দা এক মহিলা। বছর দেড়েক আগে সেই মামলায় বাড়িটি সিল করে দেওয়ার পাশাপাশি নির্মাণে স্থগিতাদেশ দেয় আদালত। বাড়ি তৈরির জন্য কোনও অনুমতি নেওয়া হয়েছে কি না, বজবজ পুরসভার থেকে তা জানতে চায় কলকাতা হাইকোর্ট। পরবর্তীকালে আদালতকে পুরসভা জানিয়ে দেয়, তাদের রেকর্ড অনুযায়ী এই বাড়ি তৈরির জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। এরপরেই মাস তিনেক আগে, তৃণমূল কাউন্সিলরের অবৈধ নির্মাণটি ভেঙে ফেলার নির্দেশ দেয় আদালত।

সেইমতো এদিন পুলিশ ও পুরসভার আধিকারিকদের তত্ত্বাবধানে শুরু হয় অবৈধ নির্মাণ ভাঙার কাজ। অনুমতি ছাড়াই এই বাড়ি তৈরির কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। শেখ লুৎফর হোসেন বলেন, দলের লোকের সঙ্গে মৌখিক আলোচনা করেছিলাম। লিখিত অনুমতি নিইনি। তবে এরকম বেআইনি নির্মাণ অনেক রয়েছে। কেন আমারটা শুধু ভাঙা হবে ?

বজবজ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গৌতম দাশগুপ্ত বলেন, বাড়িটি তৈরি করবার জন্য পুরসভার রেকর্ড অনুযায়ী কোনওপ্রকার অনুমতি নেওয়া হয়নি। মহামান্য আদালতের নির্দেশমতোই আমরা এই নির্মীয়মাণ বাড়িটি ভাঙার কাজ হাতে নিয়েছি।

এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি সুফল ঘাটু বলেন, সব জায়গায় এক অবস্থা। এ নতুন কিছু নয়। তবে আদালতের নির্দেশে বজবজবাসী খুশি। খুঁজলে তৃণমূল নেতাদের এরকম অনেক নির্মাণ পাওয়া যাবে।

এধরনের বেআইনি নির্মাণ এলাকায় আরও আছে কি না, তা খতিয়ে দেখছে পুর কর্তৃপক্ষ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে আরও ২ জন গ্রেফতার 
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে আরও ২ জন গ্রেফতার 
News Live Updates: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে আরও ২ জন গ্রেফতার
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে আরও ২ জন গ্রেফতার
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget