এক্সপ্লোর

TMC Leader Arrested: গ্রেফতার এই তৃণমূল নেতা! বাড়িতে সরকারি সামগ্রী, আর কী কী? চক্ষু চড়কগাছ পুলিশের!

পাথরপ্রতিমায় তৃণমূল নেতার বাড়ি থেকে সরকারি সামগ্রী উদ্ধারে চাঞ্চল্য। গ্রেফতার অভিযুক্ত নেতা।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পাথরপ্রতিমায় তৃণমূল নেতার (TMC Leader) বাড়ি থেকে উদ্ধার হল সরকারি ত্রাণ সামগ্রী। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দূর্বাচটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ি থেকে বিপুল সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম আড়ির বাড়ির গুদামে দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণ ও বিভিন্ন প্রকল্পের সামগ্রী মজুত ছিল।                                                                                                        

গোপন সূত্রে খবর পেয়ে বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা বাড়ি ঘেরাও করেন এবং রাতভর বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাথরপ্রতিমা থানার পুলিশ ও বিডিও অফিসের আধিকারিকরা। প্রশাসনের উপস্থিতিতে ঘর খুলে উদ্ধার হয় কম্বল, ত্রিপল, পান বরোজের চট, মাছের খাবার-সহ একাধিক সরকারি সামগ্রী। সুন্দরবন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত গৌতম আড়িকে গ্রেফতার করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

আরও পড়ুন, অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে রাখার ঘোষণা! বাংলাদেশে ফেরার হিড়িক বিভিন্ন সীমান্তে!

অন্যদিকে, কোচবিহারে অস্ত্রসহ গ্রেফতার করা হল তৃণমূল নেতাকে। উদ্ধার ১ রাউন্ড গুলি ও একটি পিস্তল। কোচবিহার যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন বর্মনকে গ্রেফতার করল ঘোকসাডাঙা থানার পুলিশ। গতকাল স্বপন বর্মনের বাড়িতে হানা দিয়ে অস্ত্র উদ্ধার করে পুলিশ। গতবছর অগাস্টে খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে এই তৃণমূল নেতার।                                            

এদিকে, ভোটের ফলপ্রকাশের পর থেকেই গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। কারও বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তো কারও বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৭ জন তৃণমূল কাউন্সিলর। একের পর এক কাউন্সিলর গ্রেফতার হওয়ায় অস্বস্তিতে তৃণমূল।                                         

সেরা শিরোনাম

West Bengal News Live: কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
Nitin Gadkari: 'অসমের জাতীয় সড়কে নামিয়ে দিচ্ছেন রাফাল, পশ্চিমবঙ্গকেও এমন সাপোর্ট করুন', নিতিন গডকড়ীকে বললেন মুখ্যমন্ত্রী
'অসমের জাতীয় সড়কে নামিয়ে দিচ্ছেন রাফাল, পশ্চিমবঙ্গকেও এমন সাপোর্ট করুন', নিতিন গডকড়ীকে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Update: উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
Suvendu Adhikari : 'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP
Doctors Rally | মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি নেই পুলিশের, বউবাজারে উত্তেজনা
Nitin Gadkari | পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা । বিরাট ঘোষণা গডকড়ীর #nitingadkari
Congress Rally on Constitution Day | গড়িয়াহাট থেকে কংগ্রেসের সংবিধান রক্ষা মার্চ #congress
Subhomoy Maitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget