এক্সপ্লোর

South 24 Paraganas: গোপন সূত্রে খবর পেয়ে ওৎ পেতে দুই ছিনতাইকারীকে পাকড়াও করল পুলিশ

পুলিশ গোপন সূত্রে জানতে পেরেছিল যে,  জীবনতলার দেউলি বোদরা রোডে কোনও এক জায়গায় ছিনতাইয়ের লক্ষ্যে ২-৩ জন দুষ্কৃতীর একটি দল বাবুরহাট থেকে বোদরার দিকে যাবে। মোটরসাইকেলে তারা যাবে বলে পুলিশ জানতে পেরেছিল।

 

শান্তুনু নস্কর, জীবনতলা (দক্ষিণ ২৪ পরগনা): গোপন খবরের ভিত্তিতে জীবনতলা থানার পুলিশ ওৎ পেতে ধরল দুই দুষ্কৃতীকে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে লোডেড আগ্নেয়াস্ত্রও।  এভাবে আগাম খবর পেয়ে পুলিশ ভেস্তে দিল দুষ্কৃতীদের ছিনতাইয়ের ছক।

পুলিশ গোপন সূত্রে জানতে পেরেছিল যে,  জীবনতলার দেউলি বোদরা রোডে কোনও এক জায়গায় ছিনতাইয়ের লক্ষ্যে ২-৩ জন দুষ্কৃতীর একটি দল বাবুরহাট থেকে বোদরার দিকে যাবে। মোটরসাইকেলে তারা যাবে বলে পুলিশ জানতে পেরেছিল। এই খবর পাওয়ার পরই দেউলি বাজার, ঘুটরি মোর, তালতলা মোড়-এই তিন জায়গায় পুলিশের তিনটি দল মোতায়েন করা হয়।  দুষ্কৃতীদের গতিবিধির দিকে কড়া নজর রাখেন পুলিশ কর্মীরা। জীবনতলা থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবর বর্ণনা দেখে দুই দুষ্কৃতীকে পাকড়াও করা হয়। ধৃতদের নাম রফিকুল মোল্লা, মফিজুল গাজি। রফিকুলের বয়স ২৭ বছর,  মফিজুলের ২৩। রফিকুলের বাড়ি জীবনতলায়। অন্যদিকে মফিজুল সন্দেশখালির মোঠবাড়ি হাজিরখাটখোলার বাসিন্দা। দুই দুষ্কৃতীই মোটরসাইকেলে চেপে যাচ্ছিল। সেই সময় তাদের থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে মফিজুলের কোমরে লুকোনো লোডেড আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়।  পুলিশের জেরায় ধৃতরা তাদের ছিনতাইয়ের ছকের কথা স্বীকার করেছে। ধৃতরা জানিয়েছে, রাস্তায় পথচারীদের কাছ থেকে টাকাপয়সা ছিনতাইয়ের ছক কষেছিল তারা। পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে।

উল্লেখ্য, গত অগাস্ট মাসে  অস্ত্র সহ ১২ জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করে তাদের অপরাধের পরিকল্পনা ভেস্তে দিয়েছিল মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল গুলি সহ একটি দেশি বন্দুক,ভোজলি,ছুরি, রড সহ বিভিন্ন ধরণের সরঞ্জাম। জানা গিয়েছিল,  ঘটনার দিন ভোর রাত্রে এই ডাকাত দলটি মেদিনীপুর শহর সংলগ্ন হোসনাবাদ এলাকায় জড় হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ জানিয়েছিল, ওই এলাকার পেট্রোল পাম্পগুলিতেই ডাকাতির ছক কোষেছিল ওই ডাকাত দলটি। ওই ডাকাত দলের প্রত্যেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা বলেও পুলিশ জানিয়েছিল। গ্রেফতারেপ পর এই ১২ জনকেই তোলা হয় মেদিনীপুর আদালতে। আদালত প্রত্যেকেই ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল।

সেরা শিরোনাম

Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget