এক্সপ্লোর

Taldi station: দুটি ট্রেন বাতিল, প্রতিবাদে অবরোধ শিয়ালদা দক্ষিণ শাখার তালদি স্টেশনে

Rail blockade at Taldi station: জানা গেছে, কী কারণে ভোরে দুটি ট্রেন বাতিল করা হয়েছে, তা না জানানোয় অবরোধ শুরু করেন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছেছ রেল পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনা:  শিয়ালদার দক্ষিণের ক্যানিং শাখার তালদি (Taldi Station) স্টেশনে ট্রেন অবরোধ।  ভোর সাড়ে পাঁচটা থেকে চলছে অবরোধ। জানা গেছে, সকালে পরপর দুটি ট্রেন বাতিল হওয়ার প্রতিবাদে অবরোধ। কয়েক হাজার যাত্রী ট্রেন অবরোধ করেছেন। জানা গেছে, কী কারণে ভোরে দুটি ট্রেন বাতিল করাহয়েছে, তা না জানানোয় অবরোধ শুরু করেন যাত্রীরা। প্রথম দুটি ট্রেন বাতিল হয়ে যায় বলে জানা গিয়েছে।  ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ। তাদের পক্ষ থেকে অবরোধ তোলার চেষ্টা শুরু হয়েছে। রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছচ্ছেন।

 অবরোধে আটকে পড়ে শিয়ালদাগামী ক্যানিং লোকাল। নিত্য যাত্রীদের দাবি, আগে থেকে না জানিয়ে দিনের প্রথম ও দ্বিতীয় ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ। ফলে অনেকেরই কর্মস্থলে যেতে সমস্যা হয়। অবরোধকারীদের বেশিরভাগই মহিলা নিত্যযাত্রী। তালদি স্টেশনে রেললাইনে লোহার পাত ফেলে আটকে  দেওয়া হয় আপ ক্যানিং লোকাল। নিত্য যাত্রীদের দাবি, ভোর ৩টে ৪৫-এর প্রথম ট্রেন বাতিল হওয়ায় অনেকেরই কর্মস্থলে যেতে সমস্যা হয়। তাঁদের দাবি, কোনওভাবেই এভাবে ট্রেন বাতিল করা যাবে না। সোনারপুর থেকে রেলের আধিকারিকরা পৌঁছেছেন। কিন্তু অবরোধকারীরা অবরোধ তুলতে রাজি হয় না। তাঁদের দাবি, প্রথম ট্রেন বাতিল হয়। পরে যে ট্রেন আসে, তাতে বলা হয়, যে এতে কোনও যাত্রী যেতে পারবেন না। চা স্টাফ স্পেশ্যাল ট্রেন। এই কারণেই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা অবরোধ শুরু করেন। বেলা গড়ালে নিত্যযাত্রীদের সঙ্গে অবরোধকারীদের হাতাহাতি শুরু হয়। 

একইভাবে পরপর দুটি ট্রেন বাতিল হওয়ায় শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনেও ভোর ৪টে ৪০ থেকে অবরোধ শুরু হয়। রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার বহু যাত্রী। করোনা আবহে নিয়ন্ত্রণবিধি জারি থাকায়, রেলের পরিবর্তিত সূচি অনুযায়ী, ভোর ৫টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ভোরের ট্রেন ফের চালু করার দাবি জানিয়েছেন অবরোধকারীরা। রেল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget