এক্সপ্লোর

Bhangar: ফের ফুটবল মাঠে সংঘর্ষের ছবি, ভাঙরে ম্য়াচ চলাকালিন বচসা-মারামারি ভিডিও ভাইরাল

Bhangar News: ঘটনাস্থলে হাজির ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। এছাড়াও ঘটনাস্থলে ছিলেন তৃণমূলের অন্যান্য নেতা-কর্মীরা ও হাজির ছিলেন ভাঙড়ের বিভিন্ন থানার ওসিরা।

ভাঙর: ফের ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনা। যার ভিডিও ভাইরাল প্রকাশ্যে। ঘটনাটি ঘটেছে ভাঙরে। সূত্রের খবর, সেখানে ভোজেরহাট ফুটবল মাঠে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। কিন্তু খেলা চলাকালীন হঠাৎই দর্শকদের একাংশের মধ্যে বচসা-মারামারি শুরু হয়। যার রেশ চলে আসে মাঠেও। এরপর মাঠের মধ্যেই চলে ধস্তাধস্তি, মারামারি।

ঘটনাস্থলে হাজির ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। এছাড়াও ঘটনাস্থলে ছিলেন তৃণমূলের অন্যান্য নেতা-কর্মীরা ও হাজির ছিলেন ভাঙড়ের বিভিন্ন থানার ওসিরা। তাঁদের সামনেই সংঘর্ষের ঘটনা ঘটে, উত্তেজনা ছড়ায়। এরপর বেশ কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু খেলার মাঠে এমন ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। 

এর আগে ফুটবল মাঠে ঝামেলার ছবি দেখা গিয়েছিল নৈহাটিতে। ভুল পেনাল্টি ঘোষণা, রেফারিকে মাঠে ফেলে বেধড়ক মার! নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে উত্তেজনায় গ্রেফতার করা হয়েছিল ৪ জনকে। সুপার ডিভিশনের ফাইনাল ম্যাচ ঘিরে ধুন্ধুমার হয়েছিল। বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ম্যাচ ছিল খড়দার সূর্য সেন স্পোর্টিং ক্লাবের। ৭১ মিনিটের মাথায় পেনাল্টি পায় বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব। ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে রেফারিকে মারধরের অভিযোগ উঠেছিল। সূর্য সেন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি আহত হয়েছিলেন রেফারি চরণ হেমব্রম। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনৎ দে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছিলেন, ''এটা একেবার ন্যক্কারজনক ঘটনা। এটা কোনওভাবেই কাম্য নয়। রেফারিরা মাঠে আসেন, ব্য়ালান্স করে খেলান। যাদের সুষ্ঠভাবে খেলাটা পরিচালনা করা হয়। মাঠে ঢুকে রেফারিকে মারব, এটা কোনওভাবেই হতে পারে না। আমার মনে হয় দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি নেওয়া উচিৎ। তাহলেই ভবিষ্যতে আর কেউ এমনটা করবেন না।''

নৈহাটির বিধায়ক সনৎ দে সেই ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, ''সুপার ডিভিশনের ম্যাচ ছিল। বেলঘড়িয়া অ্য়াথলেটিক ক্লাব ও খড়দা সূর্যসেন ক্লাবের ম্য়াচ ছিল। খেলার ৭১ মিনিটের সময় হঠাৎ দেখতে পেলাম যে সূর্যসেন স্পোর্টিংয়ের যে গোলরক্ষক, তিনি রেফারিকে সজোরে লাথি মারেন। একই সঙ্গে ক্লাবের এক কর্তাও মাঠে চলে আসেন। তিনিও রেফারিকে মারতে থাকেন।''

ফুটবল মাঠে এমন ছবি কেন বারবার দেখা যাচ্ছে তা নিয়ে সমালোচনা হচ্ছে। কিছুদিন আগেই লিওনেল মেসিকে আনা ও তাঁকে ঘিরে যে অব্যবস্থার ছবি যুবভারতীতে দেখা গিয়েছিল, তার জন্য মাথা হেঁট হয়েছিল বাংলার গোটা বিশ্বের সামনে।

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget