এক্সপ্লোর

South 24 Pargana: ঠাকুরপুকুরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুর্ঘটনা, আহত ৫

South 24 Pargana News: এদিন বিকেল চারটে নাগাদ পৈলানের দিক থেকে একটি স্করপিও আসছিল। স্থানীয় সূত্রে খবর, সেই স্করপিওর মধ্যে পাঁচজন যাত্রী ছিলেন। জানা যাচ্ছে যে প্রত্যেকেই প্রায় মদ্য়প অবস্থায় ছিলেন।

প্রবীর চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনা:  ফের নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার (Accident) কবলে পড়ল একটি গাড়ি। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর (Thakurpukur) জোকার (Joka) সামনে। আহতদের স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। 

ঠিক কখন, কীভাবে ঘটে এই ঘটনা?

এদিন বিকেল চারটে নাগাদ পৈলানের দিক থেকে একটি স্করপিও আসছিল। স্থানীয় সূত্রে খবর, সেই স্করপিওর মধ্যে পাঁচজন যাত্রী ছিলেন। জানা যাচ্ছে যে প্রত্যেকেই প্রায় মদ্য়প অবস্থায় ছিলেন। পুলিশ সূত্রে জানা যায় যে, জোকার কাছে স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা মারে ও খালের মধ্যে পড়ে যায়। এরপরই স্থানীয় কয়েকজন দোকানদার এসে সেই আহতদের উদ্ধার করে ও বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। স্থানীয়দের মারফৎ জানা গিয়েছে যে সেই স্করপিওটির গতি অনেক বেশি থাকায় টাল সামলাতে পারেনি সেটি। ফলে গাড়িতে ধাক্কা মারে ও খালে গিয়ে পড়ে যায় স্করপিওটি।

তারকেশ্বরেও দুর্ঘটনার ছবি প্রকাশ্যে এসেছিল

কিছুদিন আগে তারকেশ্বরে একটি দুর্ঘটনার খবর এসেছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধ দোকানে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী একটি বাস। ঘটনায় চালক-সহ আহত কুড়ি জন বাসযাত্রী। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। ঘটনার দিন  সন্ধ্যায় তারকেশ্বরের রাম নারায়ণপুর এলাকায় দুর্ঘটনাটি (Accident) ঘটে। এদিকে দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

কীভাবে দুর্ঘটনা ?

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি তারকেশ্বর থেকে বাঁকুড়ার কোতলপুর যাচ্ছিল। প্রচণ্ড গতিতে যাচ্ছিল। আচমকা তারকেশ্বরের নারায়ণপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বন্ধ দোকানে ধাক্কা মেরে উল্টে যায়। এর জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় সামনের দিক কেটে চালককে উদ্ধার করে পুলিশ। বাসটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে একটি ক্রেনও আনা হয় । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget