এক্সপ্লোর

South 24 Pargana: এবার অন্য অভিযোগ, গ্রেফতার ইঞ্জিনিয়ার মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা

South 24 Pargana Update: ধৃত ব্যক্তি ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। ধৃতের নাম সনাতন প্রামাণিক। নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

সন্দীপ সরকার, ফলতা, দক্ষিণ ২৪ পরগনা: পুলিশের হাতে গ্রেফতার ফলতার তৃণমূল নেতা। ধৃত ব্যক্তি ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। ধৃতের নাম সনাতন প্রামাণিক। নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। 

নতুন অভিযোগে গ্রেফতার:
সম্প্রতি ফলতায় এক ইঞ্জিনিয়ারকে বেদম মারধরের অভিযোগ ওঠে। মারধরে বাধা দেওয়ায় ওই ইঞ্জিনিয়ারের স্ত্রীকেও মারধরের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন ওই মহিলা। তোলা না দেওয়ায় ওই ইঞ্জিনিয়ারকে মারধর করার অভিযোগ উঠেছিল। ফলতার ওই ঘটনাতেও অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। ওই ঘটনায় আদালত থেকে জামিন নিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তবে এদিন তাঁকে অন্য একটি মামলা গ্রেফতার করেছে পুলিশ।  এক মাছ ব্যবসায়ীকে প্রতারণা ও মারধরের অভিযোগ রয়েছে ওই নেতার বিরুদ্ধে। 

আগেও নানা অভিযোগ:
সম্প্রতি আরও একটি অভিযোগে নাম জড়িয়েছিল ধৃত নেতার। মাটি ফেলার কাজের জন্য ২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছিল। সেই টাকা দিতে না চাওয়ায় ফলতায় এক ইঞ্জিনিয়ার ও তাঁর স্ত্রীকে, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। মারধরের ঘটনা ধরা পড়েছিল ভাইরাল ভিডিওতে। আক্রান্ত বাসিন্দা কুন্তল মজুমদারের দাবি ছিল, তাঁর বাড়ির ৫ বিঘা জমিতে রয়েছে নার্সারি। অভিযোগ, গতবছর জমিতে মাটি ফেলার সময় ৫০ হাজার টাকা তোলা চান তৃণমূলের পঞ্চায়েত প্রধান সনাতন প্রামাণিক। তা দিতে না চাওয়ায় ঝামেলা শুরু হয়। টাকা না দিয়ে কাজ শুরু করায় হামলা করা হয়েছিল বলে অভিযোগ। এর পরই মাটিতে ফেলে তাঁকে বাঁশ দিয়ে মারা হয় বলে অভিযোগ কুন্তলের। তিনি জানিয়েছেন, তাঁকে বাঁচাতে এলাকায় তৃণমূলের পার্টি অফিসে ছুটে যান তাঁর স্ত্রী জুলি মজুমদার, যিনি নিজেই কিনা তৃণমূলের শিক্ষা সেলের সদস্য। অভিযোগ, তাঁকেও চুলের মুঠি ধরে ভিতরে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী। বেধড়ক মারধরে তাঁর শিরদাঁড়ায় চিড় ধরেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পাথর ফেলা নিয়ে বিবাদ, তার জেরেই তিনটে নৃশংস খুন? পলাশিপাড়ায় গ্রেফতার প্রতিবেশী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget