এক্সপ্লোর

South 24 Pargana: লোকালয়ে রয়্য়াল বেঙ্গল, আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের

পূর্ব সুরেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের দাবি, গতকাল রাতে বাঘের দেখা মেলে। নদীর চরে বাঘের পায়ের ছাপ মেলায় আতঙ্ক চেপে বসেছে। এলাকায় রয়্যাল বেঙ্গলের উপস্থিতির কথা স্বীকার করেছে বন দফতর।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: এবার পাথরপ্রতিমায় (Patharpratima) বাঘের আতঙ্ক। পূর্ব সুরেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের দাবি, গতকাল রাতে বাঘের দেখা মেলে। নদীর চরে বাঘের পায়ের ছাপ মেলায় আতঙ্ক চেপে বসেছে। এলাকায় (Royal Bengal) রয়্যাল বেঙ্গলের উপস্থিতির কথা স্বীকার করেছে বন দফতর।  নদীর ওপারে মূর্তিমান আতঙ্ক। 

আর এপারে, নদীর চরে বাঘের টাটকা পায়ের ছাপ! এই ছবি, জানান দিচ্ছে কাছে পিঠেই ঘোরাফেরা করছে রয়্যাল বেঙ্গল টাইগার। রায়দিঘি, কুলতলি, গোসাবার পর এবার পাথরপ্রতিমা। দক্ষিণ রায়ের বাহনের আতঙ্কে কাঁপছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) পূর্ব সুরেন্দ্রনগর গ্রাম।

গ্রামবাসীদের দাবি, শনিবার রাতে এলাকায় বাঘের উপস্থিতি বুঝতে পারেন তাঁরা। রবিবার সকালেই ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় আতঙ্ক আরও জাঁকিয়ে বসেছে।

এলাকার বাসিন্দাদের দাবি, নদীর ওপারে জঙ্গলের কাছে দুটো বাঘকে বসে থাকতেও দেখেছেন তাঁরা। গ্রামবাসীদের তোলা ভিডিওতেও দেখা মিলেছে দক্ষিণ রায়ের বাহনের।

আরও পড়ুন: North 24 Parganas Weather Forecast: মাঘের শেষে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং শীতের, আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?

তরুণ মণ্ডল নামে এক জানাচ্ছেন, বাঘের খোঁজে বনকর্মীরা এসেছেন। ওঁদের সঙ্গে আমরাও বাঘের খোঁজ করছি। নদীর চরে বাঘের পায়ের ছাপ! যদি লোকালয়ে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল?

আতঙ্কে লাঠি-বাঁশ নিয়ে পাহারা দিতে শুরু করেছেন গ্রামবাসীরা। রবিবার সকালে ঘটনাস্থলে আসেন রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা। শুরু হয় তল্লাশি। নদীর চরে পায়ের ছাপ বাঘেরই, নিশ্চিত করেছেন মুখ্য বন আধিকারিকও। বাঘের খোঁজে জঙ্গল ও জঙ্গল লাগোয়া এলাকায় তল্লাশিও শুরু করেছেন বনকর্মীরা।


গত বৃহস্পতিবার, রায়দিঘির দমকল গ্রামেও বাঘের আতঙ্ক ছড়ায়। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গল লাগোয়া গ্রাম পূর্ব সুরেন্দ্রনগরের আশেপাশে নদীর চরে বাঘের পায়ের ছাপ! রয়্যাল বেঙ্গলের ভয়ে কাঁটা হয়ে আছেন এলাকার মানুষজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget