এক্সপ্লোর

South 24 Pargana: মাঝনদীতে হঠাৎ উল্টে গেল ট্রলার, উদ্ধার ১৫ মৎস্যজীবী

South 24 Pargana Update: নামখানা ঘাটে আসার পথে এদিন উল্টে যায় ট্রলারটি। সোমবার সকালে নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীর ঘটনা।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: মাঝনদীতে বিপত্তি। সোমবার সকালে এমনই ঘটনা ঘটল নামখানায় (Namkhana)। নদীর মাঝে উল্টে গেল ট্রলার। যদিও সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ হওয়ায় প্রাণহানি ঘটেনি। 

কী ঘটনা:
নামখানা ঘাটে আসার পথে এদিন উল্টে যায় ট্রলারটি (Trawler)। সোমবার সকালে নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীর ঘটনা। এফবি শঙ্খচক্র নামে ওই মাছ ধরার ট্রলারটি নদীতে উল্টে যায়। সেখানে ১৫ জন মৎস্যজীবী ছিলেন। স্থানীয়রা জানাচ্ছেন, ওই ট্রলারটি কাকদ্বীপ থেকে নামখানা আসছিল। সেই সময় হঠাৎ উল্টে যায়। মাছ ধরার জন্য যাবতীয় সরঞ্জাম, মাছ ধরার জাল, তেল ও অন্য সামগ্রী ছিল ওই ট্রলারে। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পৌঁছয় নামখানা থানার পুলিশ। ট্রলারটিকে উদ্ধারের কাজ শুরু হয়। স্থানীয়দের প্রচেষ্টায়, সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও সাতসকালে এমন ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকায়।     

এর আগেও রাজ্যে নৌকাডুবি:
চড়ায় ধাক্কা লেগে উল্টে গিয়েছিল ট্রলার। মাঝ সমুদ্রে ভয়াবহ দুর্ঘটনা। সম্প্রতি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের হিজলিতে। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রামের কেন্দামারী থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল একটি ফিশিং ট্রলার। সকাল ১১টা নাগাদ সমুদ্রের বুকে জেগে থাকা একটি চড়ায় ধাক্কা খেয়ে উল্টে যায় ট্রলারটি। ওই ঘটনায় উদ্ধার হয় দু'জনের মৃতদেহ। নিখোঁজ ছিল ট্রলারের সাত জন যাত্রী।

এই বছরেই জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে ট্রলার দুর্ঘটনা ঘটেছিল। পাটাতন ভেঙে ডুবে গিয়েছিল ট্রলার। আশেপাশের ট্রলার থেকে মৎস্যজীবীরা এসে তাঁদের উদ্ধার করে। বিভিন্ন সময় রাজ্যে একাধিক ট্রলার দুর্ঘটনা ঘটে। বেশ কিছু ঘটনায় প্রাণহানি হয়। অনেকসময় সম্পদের ক্ষতি হলেও প্রাণহানি এড়ানো যায়। যেমন সোমবার সকালের ঘটনায় প্রাণহানি এড়ানো গিয়েছে। যদিও ঘাটের কাছাকাছি নদীর মধ্যে এমন ঘটনা ঘটায় সহজেই উদ্ধারকাজ চালু করা গিয়েছিল।  

আরও পড়ুন: প্রতিবাদের নামে তাণ্ডব, প্রতিবাদে বেথুয়াডহরিতে ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget