এক্সপ্লোর

South 24 Parganas News : সাইকেলের পিছনে ধাক্কা, বাবার সাইকেলে চড়ে স্কুলে পথে যাওয়ার পথে ছাত্রীকে পিষে দিল লরি

Accident News : ঘাতক লরির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

প্রবীর চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনা : মর্মান্তিক মৃত্যু ! বাবার সাইকেলের পিছনে চড়ে স্কুলের পথ ধরেছিল খুদে। পরীক্ষার দিনে প্রশ্নোত্তর কী আসতে পারে তা নিয়ে বাবার সঙ্গে কথাবার্তার মাঝেই নেমে এল ভয়ঙ্কর পরিণতি। দ্রুতগতিতে এসে একটি লরি ধাক্কা মারে সাইকেলে। যে ধাক্কায় খুদে ছাত্রী রাস্তায় ছিটকে গেলে তাকে পিষে দিয়ে চলে যায় লরিটি ! দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরের গোতলাহাটের ঘটনা।

স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পথে, লরির ধাক্কায় মৃত্যু হল চতুর্থ শ্রেণির ছাত্রীর। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। যে ঘটনার পরে ঘাতক লরিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। মৃত ছাত্রীর নাম কৌশিকী বাগ। বাবার সাইকেলে চড়ে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী। স্কুলের
কাছেই পিছন থেকে সাইকেলে ধাক্কা মারে লরি। রাস্তায় ছিটকে পড়লে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৯ বছরের বালিকার। ঘাতক লরির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ (Bishnupur Police Station)।

দিনকয়েক আগেই মুর্শিদাবাদের সালারে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ডাম্পারের ধাক্কায় ছাত্রীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার বেঁধেছিল। তিন বন্ধুর সঙ্গে কোচিং ক্লাসে যাচ্ছিল ওই পড়ুয়া। হাট পিলকুন্ডির কাছে একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে তাঁকে। মাথা পিষে দিয়েছিল ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্য়ু হয়েছিল দ্বাদশ শ্রেণির পড়ুয়া সুমনা ঘোষের। স্থানীয়রা অভিযুক্ত চালককে ঘিরে ধরে। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বাঁকুড়ার জয়পুর ও বিষ্ণুপুরে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩ জনের। কোতুলপুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে, ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগেছিল উল্টোদিক থেকে আসা একটি গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল গাড়ির চালক ও আরোহীর। ডাম্পার চালককে আটক করে পুলিশ। এর আগে জয়পুরের জঙ্গলে মোটরভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছিল বাইক চালকের। আহত হয়েছিলেন আরও ৩ জন। 

                                                      

আরও পড়ুন- ৩ দিনে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু বর্ধমান মেডিক্যালে, ডেঙ্গি-ম্যালেরিয়া উদ্বেগের মাঝে আতঙ্ক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?
মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?
Kolkata News: বেঙ্গল STF-র জালে আফগান নাগরিক ওসামা, নিউটাউন থেকে পাকড়াও অভিযুক্তক
Kolkata News: বেঙ্গল STF-র জালে আফগান নাগরিক ওসামা, নিউটাউন থেকে পাকড়াও অভিযুক্তক
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget