এক্সপ্লোর

Saokat Molla: ‘আমাদের কিছু ভিখারি নেতা আছে...’, তৃণমূল বিধায়ক সওকতের গলায় হুঁশিয়ারি

Panchayat Elections 2023: জানালেন, কাউকে দোষারোপ করবেন না, দলের নেতাদেরই কিছু দোষ রয়েছে।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: নিয়োগ থেকে কয়লা, গরুপাচারে নাম জড়িয়েছে দলের নেতাদের। সেই আবহে, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে দলীয় কর্মীদের সতর্কবার্তা। গরিব মানুষের কাছ থেকে টাকা নিলে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা (Saokat Molla)। জানালেন, কাউকে দোষারোপ করবেন না, দলের নেতাদেরই কিছু দোষ রয়েছে (South 24 Parganas News)।

গরিব মানুষের থেকে টাকা নিলে, দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি

শুক্রবার এমন মন্তব্য করেন সওকত। তাঁর কথায়, "আইএসএফ-কে দোষ দেব না। আমাদের কিছু ভিখারি নেতা আছে। এদের কাজ কী? হাত পেতে টাকা নেওয়া, যারা ঘরের জন্য, রাস্তার জন্য করে টাকা চায়। গরিব মানুষের কাছ থেকে নিলে, দল থেকে বের করে দেওয়া হবে। "

কখনও আবাস যোজনায় বাড়ি পেতে কাটমানি দিতে হয় বলে অভিযোগ ওঠে। কখনও আবার দোকানের বাইরে সামান্য গ্রিল লাগাতে গেলে তোলা চাওয়ার অভিযোগ। আবার কখনও জমিতে মাটি ফেলার জন্য দাবি করা তোলা না পেয়ে দম্পতিকে বেধড়ক মারধরের ঘটনা সামনে এসেছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বার বার উঠেছে কাটমানি নেওয়া বা তোলাবাজির অভিযোগ।

আরও পড়ুন: Mamata-Salman Meet: ফিশফ্রাই-মিষ্টিতে আপ্যায়ন, নিজের আঁকা ছবিও সলমনকে উপহার মুখ্যমন্ত্রীর

এই প্রেক্ষিতে, পঞ্চায়েত ভোটের আগে দলের নেতা-কর্মীদের সতর্ক করে করে দিলেন সওকত। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এক দলীয় সভায় কড়া বার্তা দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক সওকত। তাঁকে বলতে শোনা যায়, "ঘরের জন্য দাও ৫ হাজার-১০ হাজার। বিচারের জন্য দাও ৫ হাজার-১০ হাজার। রাস্তার জন্য দাও ৫ হাজার-১০ হাজার। আমার এখন থেকে গোটা বিধানসভাতে চালু করেছি ভাঙড়ে, যদি কোনও নেতা ৫ টাকা গরিব মানুষের কাছে চায়, তাকে ২৪ ঘণ্টার মধ্যে পার্টি থেকে সসম্মানে বের করে দেওয়া হবে, এই সিদ্ধান্ত আমি নিয়েছি।"

সওকতকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা

সওকতের বক্তব্যকে সমর্থন করেছেন একদা তাঁর বিরোধী বলে পরিচিত তৃণমূল নেতা কাইজার আহমেদ। যদিও তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তাদের মতে, আপাদমস্তক দুর্নীতিতে জড়িত একটা দল স্বচ্ছতার কথা বলছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার পর ২০২৪-এ লোকসভার মহাযুদ্ধ। তার আগে দলের ভাবমূর্তি উজ্জ্বল করলে মরিয়া তৃণমূল। সেই আবহেই দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিলেন সওকত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget