এক্সপ্লোর

South 24 Parganas News : মদ্যপানে প্রতিবাদ করায় মহেশতলায় ক্লাব ভাঙচুরের অভিযোগ, জখম ৫-৬ জন, এলাকায় প্রবল উত্তজেনা

Protesters Attacked : মদ্যপানের প্রতিবাদ করায়, মহেশতলার ক্লাবে ভাঙচুরের অভিযোগ। ঘটনায় ৫-৬ জন জখম হয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

জয়ন্ত রায়,  মহেশতলা (দক্ষিণ ২৪ পরগনা) : মদ্যপানের প্রতিবাদ করা হয়েছিল। অভিযোগ, তার জেরে ভাঙচুর চালানো হয় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মহেশতলার (Mahestala) জালখুরা অগ্রণী ক্লাবে। ক্লাব লক্ষ্য করে ছোড়া হয় রেল লাইনের পাথর। পাল্টা, ক্লাবের সদস্যরাও পাথর ছোড়েন। এই ঘটনায় দু’পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন।

ক্লাব সদস্যদের ঠিক কী অভিযোগ

ক্লাবের সদস্যদের দাবি, বুধবার রাতে ক্লাব সংলগ্ন রাস্তায় বাইক রেখে মদ্যপান করছিলেন পাশের পাড়ার কয়েকজন যুবক। প্রতিবাদ করা হলে তখনকার মতো, ওই যুবকরা চলে যায়। কিন্তু, পরে আরও কয়েকজনকে নিয়ে তাঁরা ফিরে আসে। ক্লাবে ভাঙচুর চালানো হয়। পাশের রেল লাইন থেকে পাথর নিয়ে, ক্লাব লক্ষ্য করে ছোঁড়া হয়।

ক্লাবের সদস্যরাও, পাল্টা পাথর ছোঁড়েন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, বৃহস্পতিবার সকালে পুলিশের সামনেই অভিযুক্তদের পাড়ার এক বিশেষভাবে সক্ষম যুবককে ক্লাবের সদস্য মারধর করে।

ব্যাপক উত্তেজনা এলাকায়

গোটা ঘটনার জেরে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। রাতের পর সকালেও উত্তেজনা চলে বলেই জানান স্থানীয়রা। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ (Police) মোতায়েন রয়েছে। মারধরের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

প্রসঙ্গত, ময়নাগুড়িকাণ্ডের ছায়া এবার দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ঘুটিয়ারি শরিফে (Ghutiyari Sharif)। নাবালিকাকে উত্যক্ত করা। প্রেমের প্রস্তাব। রাজি না হওয়ায় অ্যাসিড ছোড়ার হুমকি। তারপর বাড়িতে চড়াও হয়ে কটূক্তির অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অপমানে ওই নাবালিকা (Minor) আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। বছর ষোলোর ওই কিশোরী এবার মাধ্যমিক দিয়েছিল। ঘটনায় এক নাবালক-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে। গ্রেফতার করা হয় প্রতিবেশী নাবালক ও তার আত্মীয়কে।

আরও পড়ুন- ভালবাসার মানুষকে কুপিয়ে খুন করেও কীভাবে এমন নির্লিপ্ত ? কোথা থেকে এত ক্ষোভ-প্রতিহিংসা?

সেরা শিরোনাম

আবার ভূমিকম্পের ধাক্কা ! কেঁপে উঠল দিল্লিও, রাতবিরেতে আতঙ্ক
আবার ভূমিকম্পের ধাক্কা ! কেঁপে উঠল দিল্লিও, রাতবিরেতে আতঙ্ক
West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget