এক্সপ্লোর

TMC Rally: একই এলাকায় তৃণমূলের সংহতি মিছিল, গোসাবায় প্রকাশ্যে কোন্দল

South 24 Parganas: গতকাল সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি বিভিন্ন বিধানসভা কেন্দ্র, ওয়ার্ড, ব্লকেও আয়োজন করা হয়।

শান্তনু নস্কর, গোসাবা: গোসাবায় তৃণমূলের (TMC) সংহতি মিছিল ঘিরে প্রকাশ্যে এল কোন্দল। উদ্দেশ্য এক এবং এলাকা এক হলেও, আলাদা আলাদা মিছিল করলেন বিধায়ক সুব্রত মণ্ডল ও গোসাবা ব্লক তৃণমূল সহ সভাপতি ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ডেপুটি স্পিকার অনিমেষ মণ্ডল।

মিছিল ঘিরে প্রকাশ্যে কোন্দল: গতকাল রাম মন্দিরের উদ্বোধনের দিন তৃণমূলের তরফে দেওয়া হল সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা। জেলায় জেলায় মিছিল করেন তৃণমূলে নেতা-কর্মীরা। একইভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিন প্রথমে গোসাবা ব্লক অফিস থেকে আরামপুর ঘুরে গোসাবা বাজার পর্যন্ত মিছিল করেন গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল। প্রায় একই সময়ে গোসাবার চণ্ডীর মোড় থেকে ৫ কিলোমিটার পথ ঘুরে গোসাবা বাজারে শেষ হয় ব্লক সহ সভাপতি অনিমেষ মণ্ডলের মিছিল। ১০০ মিটারের ব্যবধানে আলাদা আলাদা পথসভাও করেন বিধায়ক ও ব্লক সহ সভাপতি। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। 

গতকাল বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুদের নিয়ে কলকাতায় 'সংহতি যাত্রা'য় পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সংহতির বার্তা দিয়ে প্রার্থনা করলেন মন্দির, গুরুদ্বারা, চার্চ এবং মসজিদে। পাশাপাশি অন্যান্য জেলাতেও মিছিলের আয়োজন করা হয়। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে গতকাল মিছিল করে তৃণমূল। সন্দেখালির এক এবং দুই নম্বর ব্লক মিলিয়ে সংহতি মিছিল করা হয়। জলপাইগুড়ি শহরেরও মিছিল করেছে তৃণমূল। মিছিল যায় বিজেপির জেলা পার্টি অফিসের সামনে দিয়ে। তখন, তৃণমূলের তরফে জয় বাংলা, আর বিজেপির তরফে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। 'রাম'-ভজন করেছেন শিলিগুড়ির তৃণমূল নেতা গৌতম দেব। হারমোনিয়াম সঙ্গতে গাইলেন, 'রঘুপতি রাঘব রাজা রাম…'। কোচবিহারের কুমার গজেন্দ্রনারায়ণ ঠাকুর বাড়ির শিব মন্দিরে পুজো দেন রাজ্য তৃণমূলের মুখপাত্র ও প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। কোচবিহারের শহরের নতুন মসজিদ ও নীল কুঠির গির্জাতেও প্রার্থনা করেন তিনি। সংহতির বার্তা দিয়ে মালদার ইংরেজবাজার এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও মিছিল করে তৃণমূল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Weather Update: ঘন কুয়াশা দিল্লিতে, শৈত্যপ্রবাহের সতর্কতা একাধিক রাজ্যে

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget