এক্সপ্লোর

South 24 Parganas: বিধায়ককে নিশানা ব্লক সভাপতির, ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

Gosaba TMC:কোনও বিরোধী দলের নেতা নন। গোসাবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন, ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। যদিও এ নিয়ে গুরুত্ব দিতে নারাজ বিধায়ক সুব্রত মণ্ডল।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। তার আগে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

কেমন দ্বন্দ্ব:
বিজেপির সঙ্গে আনাগোনা করছেন। অঞ্চলে অঞ্চলে বিজেপির বীজ রোপন করেছেন। নিজের মতো করে দল করছেন। কোনও বিরোধী দলের নেতা নন। গোসাবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন, ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। যদিও এ নিয়ে গুরুত্ব দিতে নারাজ বিধায়ক সুব্রত মণ্ডল।

গোসাবা তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি সুবিদালী ঢালি বলেন, 'আমাদের গোসাবার বিধায়ক, তাঁর যা মানসিকতা, আর তাঁর যা গতিবিধি আমরা লক্ষ্য করছি, টোটাল বিজেপিকে নিয়ে আনাগোনা করছেন এবং অঞ্চলে অঞ্চলে বিজেপির বীজ রোপন করছেন।'

তৃণমূলের পার্টি অফিসে চলছে কর্মিসভা, সেখানে দাঁড়িয়ে দলীয় কর্মীদের সামনে, এভাবেই গোসাবার তৃণমূল বিধায়ক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন, ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। সুবিদালী ঢালির অভিযোগ, বিজেপির সঙ্গে আঁতাঁত রয়েছে এলাকার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডলের। গোসাবার পাঠানখালিতে পার্টি অফিসে কর্মিসভায় যোগ দিয়েছিলেন সুবিদালী। ব্লক কার্যকরী সভাপতির পাশাপাশি, তিনি তৃণমূলের অঞ্চল সভাপতিও। সেখানেই বিধায়ককে নিশানা করেন তিনি। পরে সংবাদমাধ্যমের সামনেও নিজের অবস্থানে অনড় থেকেছেন তৃণমূল নেতা।

সুবিদালী ঢালি বলেন, 'বিজেপির লোকগুলিকে দলকে স্থান দেওয়ার বিরোধিতা করেছিলাম। সেই প্রতিহিংসায় উনি আমাদের পাঠানখালি অঞ্চল ও গোসাবা ব্লকে দুটি করে পার্টি অফিস করেছেন। বিজেপির লোকেদের মাথায় তুলেছেন। তাদের দলের পতাকা হাতে তুলে, শৃঙ্খলা না মেনে ব্যক্তিগতভাবে উনি চালিয়ে যাচ্ছেন।'

যদিও অঞ্চল সভাপতি ও ব্লক কার্যকরী সভাপতির এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাননি তৃণমূল বিধায়ক। গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল বলেন, 'এটা কারও ব্যক্তিগত মত হতে পারে, দলে কোনও বিষয় নেই। মমতার হাত ধরে সবাইকে নিয়ে চলতে হবে।' বিধায়ক যখন ব্লক নেতার নিশানায়, তখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সওকত মোল্লা জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন। তবে দলে কোনও কোন্দল নেই বলে দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, কারও মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

বিধায়ক গুরুত্ব দিতে না চাইলেও, পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে গোসাবায়। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি রাজ্য কমিটির সদস্য সঞ্জয় নায়েক, 'দিনের পর দিন এরা একের বিরুদ্ধে যেভাবে মুখ খুলছেন, এটা কিছু নয়, নিজেদের ভাগাভাগির বিষয়, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে।'

আরও পড়ুন: কীভাবে খুব ছেলে? বর্ণনা দিতে গিয়ে বিচারকের সামনেই সংজ্ঞাহীন নিহত বিজেপি কর্মীর মা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget