এক্সপ্লোর

South 24 Parganas News: 'সওকত মোল্লার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য়..' , ISF নেতার উপর হামলার অভিযোগ TMC সমর্থকদের বিরুদ্ধে, উত্তেজনা ভাঙড়ে !

Bhangar ISF TMC Clash : ভাঙড়ে ISF নেতার উপর হামলার অভিযোগ, ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্যের জের ?

রঞ্জিত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে আবারও আইএসএফ তৃণমূলের মধ্যে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। আইএসএফ নেতা অহিদুল মোল্লার বাড়িতে গিয়ে তাঁকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পালটা তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। 

আরও পড়ুন, অশোকনগরে দশমীর ভোরে উদ্ধার প্রাক্তন সেনাকর্মীর মেয়ের ক্ষতবিক্ষত দেহ ! কেন পালিয়ে গেলেন সঙ্গীরা ?

দুপক্ষই উত্তর কাশিপুর থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের আইএসএফ নেতা অহিদুল মোল্লা সোস্যাল মিডিয়ায় ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক সওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্য করে। সেই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ভাঙড়ের কাটাতলা এলাকায় আইএসএফ নেতার বাড়িতে চড়াও হয় তৃণমূল কর্মীরা।সেখানেই দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। 

আইএসএফের অভিযোগ তৃণমূল কর্মীরা অহিদুলের বাড়িতে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করে।। আইএসএফ করে বলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পালটা তৃণমূল নেতাদের দাবি সওকাত মোল্লার নামে কুরুচিকর মন্তব্য করায় প্রতিবাদ জানালে অহিদুলের নেতৃত্বে তৃণমূলের উপর হামলা চালানো হয়। ঘটনায় উভয় পক্ষ উত্তর কাশিপুর থানায় অভিযোগ জানাতে আসলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। 

গতমাসেই ভাঙড়ের হাতিশালায় তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল ISF-এর বিরুদ্ধে। ১২ জন ISF নেতা কর্মীর নামে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছিল ISF। কারও মাথা ফেটে গিয়েছিল কারও আবার হাত কেটে ঝরছিল রক্ত। ISF-তৃণমূল সংঘর্ষে মঙ্গলবার রাতে এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়ের হাতিশালা। তৃণমূল কর্মীদের দাবি, স্থানীয় এক চায়ের দোকানে গল্প করছিলেন তাঁরা। অভিযোগ, আচমকা তাঁদের ওপর চড়াও হয় ISF-এর স্থানীয় নেতা-কর্মীরা। আগ্নেয়াস্ত্র, কোদালের বাঁট দিয়ে চলে এলোপাথাড়ি মার।  ঘটনায় ১২ জন ISF নেতা কর্মীর নামে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। 

ভাঙড়ের আহত তৃণমূল কর্মী  আশরাফুল মোল্লা বলেছিলেন, ISF-এর লোকজন মেরেছে,  আমরা তৃণমূল করি বলে (মেরেছে)। ৭ থেকে ৮ জন ছিল। বন্দুক দিয়ে মেরেছে, হাঁসুয়া ছিল ওদের হাতে, কোদালের বাট ছিল।যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিল ISF. ISF  জেলা পরিষদ  সদস্য রাইনুর হক বলেছিলেন, হাতিশালায় তৃণমূলের যারা নেতা, নেতৃত্ব আছে, ওখানে জমায়েত হয়, এই ঘটনা ঘটিয়ে সম্পূর্ণটা ISF-এর উপরে চাপানোর চেষ্টা করছে, পুলিশ প্রশাসনকে বলব,নিরপেক্ষ তদন্ত করুন, এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল ভাঙড়ের হাতিশালা। মঙ্গলবার ফের সেখানে উত্তেজনা!২ পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটল!অর্থাৎ, ভাঙড় আছে সেই ভাঙড়েই!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget