এক্সপ্লোর

Canning Hospital: ক্যানিংয়ে সরকারি হাসপাতালে বেসরকারি ওষুধের দোকানের প্রচার, ব্যানারে নাম TMC বিধায়কের

South 24 Parganas News: ক্যানিং মহকুমা হাসপাতালে ঢুকে সহকারী সুপারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়। এই পরিস্থিতিতে, চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল ওই হাসপাতালেই।

সন্দীপ সরকার ও শান্তনু নস্কর: হাসপাতালে ন্য়ায্য়মূল্য়ের ওষুধের দোকান রয়েছে। আর তার পাশেই ফ্লেক্সে একেবারে ডিউটি রস্টারের মতো উল্লেখ, রাতে কবে কোন বেসরকারি ওষুধের দোকান খোলা থাকবে। আর এই ফ্লেক্সের নীচেই রয়েছে খোদ ক্য়ানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের নাম। এ ছবি ক্যানিং মহকুমা হাসপাতালের। (Canning Hospital)

ক্যানিং মহকুমা হাসপাতালে ঢুকে সহকারী সুপারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়। ঘটনায় নাম জড়িয়েছে খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর।
ওই পরিস্থিতিতে, চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল এই হাসপাতালেই। একেবারে মাদার অ্য়ান্ড চাইল্ড হাব ভবনের সামনে। হাসপাতালের ভিতরেই ন্য়ায্যমূলের দোকান আছে, যার ফ্লেক্সে লেখা- ৮৩% ছাড়ে মিলবে ওষুধ। আর তার পাশেই জ্বলজ্বল করছে আরও একটা তালিকা! তালিকার উপরে লেখা 'রাত্রিকালীন ওষুধ পরিষেবার তালিকা সূচি'। একেবারে ডিউটি রস্টারের মতো করে উল্লেখ করা, রাতে কবে কোন বেসরকারি ওষুধের দোকান খোলা থাকবে। নীচে রয়েছে খোদ ক্য়ানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের নাম। (South 24 Parganas News)

হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয় জানান, কিছু কিছু জিনিস কিনতে হয়। স্যালাইন, ইঞ্জেকশন কিনতে হয়েছে তাঁকে। যা যা লিখে দেওয়া হয়, বাইরে থেকে কিনতে হয় সেগুলি। সরকারি ন্যায্যমূল্যের ওষুধের দোকান নয়, যে তালিকা ঝুলছে, সেই অনুযায়ী প্রতিদিন একটি করে দোকান খোলা থাকে। সেখান থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে হয় তাঁদের।

ন্যায্যমূল্যের ওষুধ দোকানদাররা জানান, সদ্য দোকান খুলেছেন। ৮৩ ছাড়ে ওষুধ দিতে হচ্ছে। তাই অনেক ওষুধে বেশি ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে ন্যায্যমূল্যের দোকানে ওষুধ না পেলে, যে তালিকা রয়েছে, সেই অনুযায়ী অন্য দোকানে যাচ্ছেন রোগীরা। এক রোগীর আত্মীয় বলেন, "প্রথম যখন ভর্তি করেছি, ভর্তি নিয়ে নিয়ে নিয়েছে। সিজারের আগে যে ওষুধ লাগে, তা ভিতর থেকে স্লিপ করে দিয়েছে। রাতে বাইরে থেকে কিনে এনেছি।"

এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য স্বর্ণাক্ষ ঘোষ বলেন, "বিস্ময়কর ঘটনা। রোগী কল্যাণ সমিতিতে রোগীর প্রতিনিধি, বাড়ির লোকজন, ডাক্তারদের প্রতিনিধি এবং গ্রাউন্ড লেভেলের কর্মীরা যদি না থাকে এমন অনিয়ম এবং তার আড়ালে দুর্নীতি চলতেই থাকবে।" জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্য উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "ওষুধের দোকানের এমন তালিকা যদি টাঙিয়ে যায়, তাহলে হাসপাতালে অস্ত্রোপচার না হলে, কোন নার্সিহোমে যাওয়া যেতে পারে, তার তালিকাও কি আগামী দিনে দেখতে পাব আমরা?"

হাসপাতালে রাতেও খোলা থাকে ন্য়ায্যমূল্য়ের ওষুধের দোকান। কিন্তু, রোগীর আত্মীয়দের দাবি, শুধু রাতে নয় দিনেও তাঁদের অনেক সময় ছুটতে হয় বেসরকারি ওষুধের দোকানে। স্যালাইন, অ্যান্টি বায়োটিক, কাশির ওষুধ, রক্তপাত বন্ধের ওষুধের যে প্রেসক্রিপশন দেয় সরকারি হাসপাতাল, তা নিয়ে বেসরকারি হাসপাতালে যেতে হয়। শুধু রাতেই নয়, দিনের বেলাতেও ছবিটা একই। সরকারি হাসপাতালের মধ্য়ে বেসরকারি ওষুধের দোকানের এই ফলাও প্রচার, তার নীচে আবার তৃণমূল বিধায়কের নাম-ফোন নম্বর দেওয়ার ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।

এ নিয়ে ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মালিক বলেন, "দোকান ২৪ ঘণ্টা খোলা। কম বেশি সব ধরনের ওষুধ পাওয়া যায়। এখনও সব কিছু জোগাড় করতে পারিনি। কিছু ইঞ্জেকশনও এখনও বাকি রয়েছে। রোগীর পরিবারকে বাইরে যেতে হয় কারণ, কিছু ওষুধে ৮৩ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। অনেক ওষুধে ওই ছাড় দেওয়া যাচ্ছে না। সেগুলি বাইরে থেকে নিতে হচ্ছে। সারা রাত পাওয়া যায়।"

আর জি কর কাণ্ডের পর যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ক্য়ানিং মহকুমা হাসপাতালের সুপারের দাবি, দু'-তিন মাস আগে রোগী কল্যাণ সমিতির মিটিং-এই বেসরকারি ওষুধের দোকানের এই তালিকা তৈরি করা হয়। ক্যানিং হাসপাতালের সুপার পার্থসারথি কয়াল বলেন, "রাতে দোকান খোলা থাকছে না বলে অভিযোগ আসে। যাতে ২৪ ঘন্টা ওষুধের দোকান খোলা রাখা যায়, তাই এমন সিদ্ধান্ত।" যদিও, এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়ক পরেশরাম দাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget